চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে

শ্যামনগরে হরিণের শিং ও একটি বন্দুক উদ্ধার

 সাতীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউপির হরিনগরে নৌপুলিশ অভিযান চালিয়ে চার জোড়া হরিণের শিং ও একটি একনলা বন্দুক উদ্ধার করেছে।

সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা আটটার দিকে উপজেলার হরিনগর খাদ্যগুদামের পানি বের হওয়ার বাইরের অংশের ড্রেন থেকে এসব শিং ও বন্দুক উদ্ধার করা হয়।

 হরিনগর নৌপুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের এসআই তারক বিশ্বাস ও এএসআই হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ হরিনগর খাদ্যগুদামের পানি প্রবাহের বাইরের অংশের ড্রেনে অভিযানে নামেন।

নৌ পুলিশের এসআই তারক বিশ্বাস বলেন, স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে পরিত্যাক্ত অবস্থায় চার জোড়া হরিণের শিং ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। তিনি বলেন হরিণের শিংগুলো বনবিভাগের নিকট হস্তান্তর করা হবে।
ঘটনাস্থলে উপস্থিত বনবিভাগের চুনকুড়ি টহলফাড়ির ওসি মোঃ হারুন-উর-রশিদ বলেন, হরিণের শিংগুলো বছর খানেক আগের বলে ধারণা করা হচ্ছে।

আরও খবর