চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণ ও যুবদের ক্ষমতায়নে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও বিশেষ সভা অনুষ্ঠিত। লাখাইয়ে পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত। ‎কুতুবদিয়ায় পুকুরে ডুবে ৭ বছর বয়সী শিশুর মৃত্যু কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস মিনিট্রাক সংঘর্ষ জয়পুরহাটে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম নামের এক এনজিও কর্মীর মৃত্যু রায়পুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ স্থানীয়দের লালপুরের ৩নং চংধুপইল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি

ঘরের কাজে নারীর অবদান নির্ণয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-04-2023 03:25:04 pm

মোট দেশজ উৎপাদনে (জিডিপি) গৃহস্থালী কাজে নারীর অবদান নির্ণয় করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১১ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। 


প্রধানমন্ত্রী বলেন, ‘গৃহস্থালী কাজটা এমন মেয়েদের ছুটি নাই, বেতন নাই, বোনাস নাই, বিশ্রাম নাই।’ 


একনেকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।


প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, অর্থনীতিতে ঘরের কাজ বা গৃহস্থালী কাজের অবদান স্বীকার করতে হবে। নারীদের কাজের অবদান নির্ণয়ের জন্য বিআইডিএস’কে নির্দেশনা দেওয়া হয়েছে। এটা করা গেলে আমাদের জিডিপি আরও বাড়বে। আগামী অর্থবছরের বাজেটে হবে না। কিন্তু তারপরের বাজেট থেকে নারীদের অবদান হিসাব করে জিডিপি প্রবৃদ্ধির হিসাব ধরা হবে।


বর্তমান রেমিট্যান্স বেড়ে যাওয়ার উল্লাসিত না হয়ে সতর্ক হওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, রোজা ও ঈদের কারণে এখন রেমিটেন্স বেড়েছে। তবে আগামীতে এই ধারা থাকবে না। পরে কোরবানির ঈদে হয়তো আবারও বাড়তে পারে।


প্রধানমন্ত্রী বলেন, হাওড়ে আর সড়ক হবে না, উড়াল সড়ক হবে। তবে আধা হাওরে সড়ক হতে হবে। পানির চাপে সড়ক ভেঙে যায়। যেখানে পানির চাপ বেশি সেখানে কালভার্ট নির্মাণ করতে হবে। প্রধানমন্ত্রী স্লুইস গেট নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বলে মন্ত্রী জানান।

আরও খবর


6a10892e16591-220526104950.webp
শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই

১ দিন ৯ ঘন্টা ২৬ মিনিট আগে