ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

বিশ্বে প্রথম পাখিদের ভাইরাসে মানুষের মৃত্যু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-04-2023 03:20:40 pm

এইচ৩এন৮ বার্ড ফ্লুতে চীনে এক নারীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই প্রথম ভাইরাসটির সংক্রমণে কোনো মানুষের মৃত্যু হলো। তবে ভাইরাসের এই স্ট্রেনটি মানুষের মধ্যে সংক্রামক নয় বলেই আশ্বস্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাছাড়া এই স্ট্রেনটি সচরাচর মানুষের দেহে দেখা যায় না বলেও জানানো হয়েছে।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিবৃতিতে জানানো হয়েছে, মৃত নারীর বয়স ৫৬ বছর। তিনি চীনের দক্ষিণে গুয়াংডং প্রদেশে থাকতেন। এই ভাইরাসে এই নিয়ে তৃতীয় কোনো ব্যক্তির আক্রান্ত হওয়ার কথা জানা গেলো। তারা সবাই চিনের বাসিন্দা। বাকি দু’জন অবশ্য গত বছর আক্রান্ত হয়েছিলেন।


তবে এর আগে দু’জন আক্রান্ত হলেও মৃত্যু এই প্রথম। তবে ওই নারীর মৃত্যু সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে তার শরীরে সংক্রমণের একাধিক লক্ষণ দেখা গিয়েছিল বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।


মানুষের মধ্যে সেভাবে না ছড়ালেও এইচ৩এন৮ ভাইরাসটি পাখিদের মধ্যে খুবই সাধারণ। অন্য স্তন্যপায়ী প্রাণীদেরও এই ভাইরাসে সংক্রমিত হওয়ার কথা জানা গেছে। কিন্তু মানুষ থেকে মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম।


ডিব্লিউএইচও জানিয়েছে, স্থানীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে এই ভাইরাসটিকে নিয়ে তাই আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই।

আরও খবর

6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৪ দিন ১৩ ঘন্টা ২৩ মিনিট আগে