নাগেশ্বরীতে ইয়াবা সম্রাট শাহ-জালাল আটক - সার্বিক সহযোগিতায় বলদীটারি অপরাধ নির্মূল কমিটি সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৬৩ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ নারী আটক উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা সব ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী কবে কমবে লোডশেডিং, যা জানা গেল এলডিসি উত্তরনে সময় চাইল বাংলাদেশ যশোরে শিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত আমরা ব্যর্থ হলে গভীর অন্ধকারে তলিয়ে যাবে বাংলাদেশ: আইনমন্ত্রী এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি সেন্ট মার্টিন নিয়ে আগের সিদ্ধান্তেই অটুট সরকার যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’ পীরগাছায় জামায়াতের আরও দুটি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ ১ মহিলা আটক আদমদীঘিতে পুকুর খনন করে মাটি বহন করায় ৭০ হাজার টাকা জরিমানা আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক পরিবর্তন সিটিজেন চার্টারে পূর্ণাঙ্গ সেবার নিশ্চয়তা ২৫ কুড়িগ্রাম-১ সংসদ সদস্যর তত্বাবধানে যশোর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি অসুস্থ: হাসপাতালে ভর্তি সাতক্ষীরা কালিগঞ্জে ৩৩৬০ কেজি রাসায়নিকযুক্ত আম জব্দ ২৩ এপ্রিল সাতক্ষীরার পারকুমিরা গণহত্যা দিবস শ্রীমঙ্গলে নির্ভীক সাংবাদিক এহসান এর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

ডলার-রিয়ালের দাম বাড়ায় হজ প্যাকেজের উচ্চমূল্য: হাব সভাপতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-04-2023 03:48:43 pm

মহামারি করোনাভাইরাসের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এ দুই সংকটে দাম বেড়েছে ডলার ও রিয়ালের, যার প্রভাব পড়েছে হজ প্যাকেজে। হজ প্যাকেজের খরচের প্রধান খাতের একটি সৌদি আরবে, অন্যটি বাংলাদেশে। 


২০২২ সালে সৌদি আরব ও বাংলাদেশ, দুই অংশে যা খরচ ছিল এখনো সেটাই আছে। ডলার ও রিয়ালের দাম ২৫ শতাংশ হারে বেড়ে যাওয়ায় হজ প্যাকেজের মূল্যও বেড়েছে।


হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম এসব কথা বলেছেন। বুধবার (১২) রাজধানীর অফিসার্স ক্লাবে হাবের ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।


হাব সভাপতি বলেন, হজ প্যাকেজে শুধুমাত্র বিমানভাড়া কমানোর সুযোগ রয়েছে। আমি আগেও বলেছি, এখনো বলছি। বিমানভাড়া কমানার জন্য হাবের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ও চেষ্টা চালিয়ে যাচ্ছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, হজযাত্রীরা আল্লাহর ঘরের মেহমান। আসন্ন হজে হজযাত্রীরা যেন সুষ্ঠু ও সুন্দরভাবে হজ পালন করতে পারেন, সে ব্যাপারে সব হজ এজেন্সিকে আন্তরিকতা ও সতকর্তার সঙ্গে কাজ করতে হবে।


প্রতিমন্ত্রী আরও বলেন, ২০২২ সালে যতটুকু জেনেছি, অন্যান্য বছরের তুলনায় ভালোই হয়েছিল (হজ পালন)। তবে এর মাঝেও কিছু জায়গায় উনিশ-বিশ হয়েছে। আসন্ন হজ মৌসুমে সেসব ত্রুটি-বিচ্যুতি যেন না দেখতে হয়, সেজন্য আপনাদের সচেষ্ট থাকতে হবে।


হাব মহাসচিব ফারুক আহমেদ সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজি এনামুল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান প্রমুখ।

আরও খবর

69eb94443aef9-240426100316.webp
কবে কমবে লোডশেডিং, যা জানা গেল

৯ ঘন্টা ৫২ মিনিট আগে