উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ

সাতক্ষীরার শ্যামনগরে হিন্দু ধর্মালম্বীদের চড়ক মেলা অনুষ্ঠিত

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শুক্রবার বিকালে (১৪ এপ্রিল) বিভিন্ন স্থানে হিন্দু ধর্মীয় উৎসব চড়ক পূজা বা চড়ক পূজা উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রবীন ধর্মীয় ব্যক্তিদের মতে চৈত্র সংক্রান্তিতে সাধারণত এ চড়ক পূজা অনুষ্ঠিত হয়। বাংলা সনের এই শেষ মাসটি জুড়ে নানান উৎসব পালিত হয়। প্রবীন হিন্দু ব্যক্তিদের মতে এটি শিবের মাস বলা হয়। এ মাসে শিব ঠাকুরের পূজা অর্চনা করে থাকেন সন্ন্যাসী বা ভক্তবৃন্দ।

পূজার কয়েকদিন আগে থেকে সন্ন্যাসীরা কঠোর ব্রত ও সংযম পালন করে থাকেন। চড়কের দিনে সন্ন্যাসীরা শিবের প্রতি ভক্তি সহকারে প্রনাম করে বাঁশের তৈরী উঁচু স্থান থেকে জালের উপর সন্ন্যাস পড়ে থাকেন। এছাড়া কোন কোন স্থানে বড়শি চড়ক হয়ে থাকে।

শ্যামনগর উপজেলায় এবার বড়শি চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে উপজেলার ঈশ^রীপুর ইউপির ধূমঘাট কেওড়াতলী গ্রামে লক্ষ্মী বাবার শিব মন্দির চত্তরে। এখানে বহু ভক্ত বৃন্দের সমাগম ঘটে। বড়শি চড়ক পূজায় ভক্তের পিঠে লোহার হুক লাগিয়ে দেওয়া হয় এবং চারদিকে ঘুরতে দেখা যায়। ঘোরা শেষ হলে দাগ বা কাটা চিহœ মিলিয়ে যায়। এ মেলায় উপস্থিত ছিলেন ঈশ^রীপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. জি এম শোকর আলী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ উপজেলার নেতৃবৃন্দ প্রমুখ।

এছাড়া উপজেলা সদরের জমিদার বাড়ী সংলগ্ন চড়ক পূজায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার, শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী প্রমুখ। উপজেলার বৃহৎ এবং দীর্ঘ দিনের পূজা মুন্সিগঞ্জ ইউপির জেলেখালী গ্রামের গিরিধর বাবুর চড়ক পূজা। এখানকার মেলায় উপজেলা সহ উপজেলার বাইরে থেকে বহু ভক্তবৃন্দ আসেন। মেলার আয়োজক কমিটির সদস্য চিত্ত রঞ্জন মৃধা বলেন  পূর্বে  এখানে চড়ক পূজা উপলক্ষে সাত থেকে এক মাস পর্যন্ত মেলা চলত। এখানে যাত্রা, সার্কাস, পুতুল নাচ এসব চলত। এখন অবশ্য এগুলি আর হয়না।
উপজেলা সদরের চন্ডিপুর, সোনামুগারী, আটুলিয়া সহ অন্যান্য স্থানে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে।

চড়ক পূজায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমাগম ঘটে। নারী, শিশু, বৃদ্ধ সব বয়সীদের মেলায় লক্ষ্য করা যায়। এটি আবহমান বাংলার পরিচিত একটি উৎসব।

আরও খবর