টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

আক্কেলপুরে বাংলা নববর্ষ উদযাপন


পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপন বাঙালির এক অনন্য উৎসব। কারণ, পৃথিবীর বেশির ভাগ উৎসবের উৎপত্তি কোনো না কোনো ধর্মের সঙ্গে সম্পর্কিত; কিন্তু বাংলা নববর্ষের সঙ্গে কোনো ধর্মীয় সম্পর্ক নেই। এর প্রচলন হয় প্রধানত কৃষি ও কর আদায়ের ব্যবস্থাকে ঘিরে। পরে এটি ব্যবসা-বাণিজ্যের হিসাব নিষ্পত্তির সঙ্গে যুক্ত ছিল। দিনে দিনে পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপন একটি সর্বজনীন সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। পহেলা বৈশাখ ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে বাংলার সব মানুষের প্রাণের উৎসব। এরই ধারাবাহিকতায় জয়পুরহাটের আক্কেলপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ বৈশাখী র‌্যালী ও মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে যথাযগ্য মর্যাদায় উদযাপন হয়েছে।


আজ শুক্রবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের নেতৃত্বে পরিষদ চত্বর হতে ঢাক ঢোল নিয়ে ছোট ছোট সোনামনিরা নতুন সাজে বর্ষ বরণ, নতুন বধু নিয়ে পালকি, কৃষকের ঘাড়ে লাঙ্গল, হাতে কাচি, জেলের ঘাড়ে জালসহ নানা আয়োজনে র‌্যালী, শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এসময় আক্কেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফিরোজ হোসেন, থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দীক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, উপজেলা প্রাণী সম্পদ কমকর্তা ডাঃ মো রাশেদুল ইসলামসহ বিভিন্ন অফিস , শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ।



আরও খবর