এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই ঈদযাত্রার ভোগান্তি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-04-2023 01:31:45 pm

ঈদ ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে মঙ্গলবার (১৮ এপ্রিল) যানবাহনের ধীরগতি ছিল। তবে বুধবার সকাল থেকে যানজট কিংবা যানবাহনের কোনো চাপ নেই। তাই যাত্রীরা নির্বিঘ্নে একস্থান থেকে আরেক স্থানে চলাচল করছেন।


বুধবার (১৯ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়।


সানারপাড় থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে পরিবার নিয়ে শিমরাইল এলাকায় এসেছেন বিল্লাল হোসেন নামের এক চাকরিজীবী। তিনি বলেন, আজ থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। তাই দেরি না করে আজই পরিবার নিয়ে গ্রামে যাচ্ছি। ভেবেছিলাম মহাসড়কে যানজট থাকতে পারে। কিন্তু এসে দেখি একদম ফাঁকা। আশা করছি ভোগান্তি ছাড়াই গ্রামের বাড়ি যেতে পারবো।


রায়হান হোসেন পেশায় ব্যাংকার। তিনি বলেন, গত কয়েকদিন ধরে প্রচুর গরম থাকায় সকালেই গ্রামে চলে যাচ্ছি। গ্রামে সবার সঙ্গে ঈদ পালন করতে না পারলে আনন্দটাই মাটি হয়ে যাবে।


সোলায়মান মিয়া নামের এক বাসচালক বলেন, এখনো পর্যন্ত মহাসড়কে কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। তাই খুব তাড়াতাড়ি সায়েদাবাদ থেকে শিমরাইল এলাকায় চলে আসতে পেরেছি। ঈদের আগের দিন পর্যন্ত মহাসড়কের পরিস্থিতি এমন থাকলে আমাদের এবার যাত্রী নিয়ে যাতায়াত করতে কোনো সমস্যায় পড়তে হবে না।


এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এ কে এম শরফুদ্দিন বলেন, মঙ্গলবার মহাসড়কে যাত্রীদের পাশাপাশি যানবাহনের চাপ থাকলেও আজ সকালে কোনো চাপ নেই বললেই চলে। যানজট নিরসনে আমার এরিয়ার প্রতিটি পয়েন্টে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশা করছি এবার যাত্রীরা নির্বিঘ্নেই তাদের গন্তব্যস্থলে যেতে পারবে।

আরও খবর