দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

টিম ডিবি বগুড়া‘র বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র-সস্ত্র ও মাদকদ্রব্য সহ আন্তঃ জেলা ডাকাত দলের ১৩ (তের) সদস্য গ্রেফতার।

আব্দুল মোমিন বগুড়া জেলা প্রতিনিধ

 বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব স্নিগ্ধ আক্তার পিপিএম এর তত্তাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে বগুড়া ডিবির একটি চৌকস টিম নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইং-১৮/০৪/২০২৩ তারিখ ২৩.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন সেউজগাড়ি সবুজবাগ ধৃত আসামী শ্রী প্রসেনজিৎ ওরফে সঞ্জিত ওরফে সনজিত (৩১), পিতা-শ্রী গোপাল রায় এর ভাড়াকৃত অবঃ ইঞ্জিনিয়ার জনৈক মোঃ ইউসুফ (৭০) এর পশ্চিম দুয়ারী টিনসেড বাসার দক্ষিণ পূর্ব কর্ণারের কক্ষ্যের মধ্যে হইতে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া ধর্তব্য অপরাধ সহ ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র-সস্ত্র ও মাদকদ্রব্য গাঁজাসহ আন্তঃ জেলা ডাকাত দলের ১৩ (তের) সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নামঃ

১। মোঃ অহেদুল ইসলাম পটল ওরফে ওয়াহেদুল ইসলাম ওরফে রাহিদুল ইসলাম (৩৩), পিতা- মোঃ রুহুল আমিন সাং-চারমাথা শৈলানপাড়া (গোদারপাড়া)

২। মোঃ বাবলা ফকির (৩৩), পিতা- মৃত রহিম উদ্দিন সাং-কুলি পট্টি বাদুরতলা

৩। মোঃ সুজন (৩০), পিতা-মোঃ আশরাফ আকন্দ, স্থায়ী-জুমারবাড়ি, থানা-সোনাতলা, এ/পি পালশা গুচ্ছগ্রাম (সেউজগাড়ি রেল কলোনী), ৪। মোঃ জনি (৩৪), পিতা-মৃত টুকু মোল্লা, মালতিনগর দক্ষিণপাড়া

৫। মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৭), পিতা- মোঃ বেলাল হোসেন, সেউজগাড়ি সবুজবাগ

৬। শ্রী প্রসেনজিৎ ওরফে সঞ্জিত ওরফে সনজিত (৩১), পিতা-শ্রী গোপাল রায়, সাং- সেউজগাড়ি সবুজবাগ

৭। মোঃ রনি হাসান (২০), পিতা-মোঃ আঃ হান্নান, সেউজগাড়ি মন্ডলপাড়া

৮। মোঃ সজিব হোসেন (২৫), পিতা- মোঃ দুলাল হোসেন, সাং-সেউজগাড়ি মন্ডলপাড়া

৯। মোঃ মনোয়ার হোসেন হীরা (৩৪), পিতা-মৃত আনোয়ার হোসেন, মালতিনগর দক্ষিণপাড়া

১০। মোঃ আজিম (২৮), পিতা-মোঃ সাইদুর রহমান, তিনমাথা পশ্চিম পাটিতাপাড়া

১১। মোঃ আকাশ আহম্মেদ বিপন (৩০), পিতা-মৃত আবুল কাশেম, বাদুরতলা পশ্চিমপাড়া

১২। মোঃ ফারুক আহম্মেদ (৩৬), পিতা-মৃত কফিল উদ্দিন, মালতিনগর দক্ষিণপাড়া

১৩। মোঃ আলম শেখ (৩৫), পিতা-মোঃ করিম শেখ, মালগ্রাম উত্তরপাড়া, সর্ব থানা-বগুড়া সদর, জেলা বগুড়া

উদ্ধারকৃত আলামতঃ

১। ০৩(তিন)টি স্টীলের অত্যাধুনিক বার্মিজ চাকু।

২। ০১(এক) টি স্টীলের ছোরা।

৩। ০১(এক) টি কোপ দা।

৪। ০১(এক)টি হাতুড়ি।

৫। ০১(এক) টি কালো রংয়ের স্কচটেপ।

৬। ৩০ ফুট লম্বা সাদা রংয়ের লাইলনের রশি।

৫। পাইপ সাদৃশ্য লোহার রড ০২(দুই) টি।

৬। কালো প্লাস্টিকের কভার যুক্ত রড সাদৃশ্য বৈদ্যুতিক তারের খন্ডাংশ ০৪(চার) টি।

৭। ০১(এক) কেজি শুকনো নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা

গ্রেফতারকৃত আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা পরস্পর যোগসাজসে বগুড়া জেলার সদর থানাধীন সেউজগাড়ি সবুজবাগ ধৃত আসামী শ্রী প্রসেনজিৎ ওরফে সঞ্জিত ওরফে সনজিত (৩১), পিতা-শ্রী গোপাল রায় এর ভাড়াকৃত অবঃ ইঞ্জিনিয়ার জনৈক মোঃ ইউসুফ (৭০) এর পশ্চিম দুয়ারী টিনসেড বাসার দক্ষিণ পূর্ব কর্ণারের কক্ষ্যের মধ্যে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া রোড ডাকাতি করার লক্ষ্যে ডাকাতির উদ্দেশ্যে শলাপরামর্শ ও প্রস্তুতি গ্রহন ও মাদকদ্রব্য গাঁজা সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছিল বলিয়া স্বীকার করে। এছাড়াও তাহারা দীর্ঘদিন যাবত বগুড়া জেলার বিভিন্ন থানা এলাকায় ডাকাতিসহ ছিনতাই কার্যক্রম চালিয়ে আসিতেছিল বলিয়া স্বীকার করে।

প্রকাশ থাকে যে, ধৃত ১নং আসামী মোঃ অহেদুল ইসলাম পটল ওরফে ওয়াহেদুল ইসলাম ওরফে রাহিদুল ইসলাম (৩৩) এর বিরুদ্ধে ইতিপূর্বে ১০ টি, ধৃত ২নং আসামী মোঃ বাবলা ফকির (৩৩) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০৮ টি, ধৃত ৪নং আসামী মোঃ জনি (৩৪) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি, ধৃত ৫নং আসামী মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৭) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি, ধৃত ৬নং আসামী শ্রী প্রসেনজিৎ ওরফে সঞ্জিত ওরফে সনজিত (৩১) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০৪ টি, ধৃত ৮নং আসামী মোঃ সজিব হোসেন (২৫) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি, এবং ধৃত ৯নং আসামী মোঃ মনোয়ার হোসেন হীরা (৩৪) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১টি মামলা রহিয়াছে। উল্লেখিত মামলাগুলোর মধ্যে মার্ডার মামলা, এসিড অপরাধ দমন আইন, বিস্ফোরক দ্রব্য আইন, অপহরন, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন, চুরি, মাদক ও জুয়া আইনসহ বিভিন্ন আইনে মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে।

সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে যোগাযোগ করুন-01320-126903

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

২ ঘন্টা ৫ মিনিট আগে