দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অতিদরিদ্র তের হাজারের উর্দ্ধে পরিবার ভিজিএফ কর্মসূচির চাল পেল

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পবিত্র ঈদ উল ফিতর উদ্যাপন উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় দুঃস্থ ও অতিদরিদ্র তেরহাজার তিনশত পাঁচ পরিবার চাল পেল।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম জানান উপজেলার বারটি ইউনিয়নের দুঃস্থ ও অতিদরিদ্র ১৩,৩০৫ টি পরিবারের জন্য বরাদ্ধকৃত ১৩৩.০৫০ মেট্রিকটন চাল সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে ট্যাগ অফিসারদের উপস্থিতিতে সুষ্ঠভাবে বিতরণ কার্যক্রম করা হয়েছে।


ইউনিয়ন অনুযায়ী পরিবার সংখ্যা হল ভূরুলিয়া ইউপিতে ৮৩৫টি, কাশিমাড়ী-১১১০টি, শ্যামনগর-১৩০০টি, নুরনগর-৭৫৫টি, কৈখালী-১০৮০টি, রমজাননগর-৯১৫টি, মুন্সিগঞ্জ-১৩৩০টি, ঈশ^রীপুর-১৩৬০টি, বুড়িগোয়ালিনী-১০৪০টি, আটুলিয়া-১২৬০টি, পদ্মপুকুর-১০২০টি ও গাবুরা ইউপিতে-১৩০০টি সহ সর্বমোট পরিবার সংখ্যা ১৩,৩০৫টি।


উপজেলার মুন্সিগঞ্জ ইউপির প্যানেল চেয়ারম্যান উৎপল কুমার জোয়ারদ্দার এ বিষয়ে বলেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অতিদরিদ্র পরিবারের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার মাথা পিছু দশ কেজি করে চাল ভিজিএফ কর্মসূচির আওতায় ইউনিয়ন চেয়ারম্যান, ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিতরণ করা হয়েছে।


শ্যামনগর ইউনিয়ন পরিষদ সচিব আমিনুর রহমান বলেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ইউনিয়নে অতিদরিদ্র ১৩০০ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান, পিপি এ্যাড. জহুরুল হায়দার বাবু। এ সময় ইউনিয়ন ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ওয়াহিদ মুরাদ উপস্থিত ছিলেন।


আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ১১ মিনিট আগে