টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

আক্কেলপুর ট্রেনে কেটে যুবকের মৃত্যু


জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঈদের দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি এবং ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার।


আজ মঙ্গলবার সকাল ৬টা ৫৫ মিনিটে আক্কেলপুর পৌরসভার হাস্তাবসন্তপুর অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটেছে।


নিহত ওই যুবকের নাম জালাল হোসেন (৩২)। তিনি বগুড়া জেলার সোনাতলা উপজেলার বাসিন্দা। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আক্কেলপুর রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার হাসিবুল হাসান।


প্রত্যক্ষদর্শীরা বলছেন,ওই ব্যক্তি আজ (মঙ্গলবার) সকালে লেভেল ক্রসিয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিনি স্থানীয় লোকদের জিজ্ঞেস করেছিলেন ট্রেন কখন আসবে। সকাল ৬টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ঈদ স্পেশাল-১৫ ট্রেন ২ নম্বর রেললাইনে আক্কেলপুর রেলস্টেশনে প্রবেশ করে। এ সময় ওই লেভেলক্রসিয়ে গিয়ে ট্রেনটির তিনটি বগি পার হওয়ার পর ট্রেনের নিচে মাথা দেন তিনি। ওই সময় কাছে কোনো লোকজন ছিল না।


স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন,লেভেল ক্রসিংয়ের দক্ষিণ পাশে আমার মুদি দোকান খুলে বসে ছিলাম। সকালে নিহত ওই ব্যক্তি আমাকে জিজ্ঞেস করেছিল ট্রেন কখন আসবে। এরপর তিনি লেভেল ক্রসিংয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। ট্রেনের তিন-চারটি বগি লেভেল ক্রসিং পার হওয়ার পর ওই ব্যক্তি রেললাইনে মাথা দেন। ওই সময় তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।


অপর এক স্থানীয় বাসিন্দা স্বপন সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি অপরিচিত এক ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর মাথা থেঁতলে গেছে। পরনে চেক লুঙ্গি ও গায়ে লাল গেঞ্জি ছিল। তবে তাঁর কাছে একটি মোবাইল ফোন ছিল। স্থানীয় ব্যক্তিরা মোবাইল ফোনে বিভিন্ন জনের নম্বরের সূত্র ধরে পরিচয় নিশ্চিত করেছেন।


আক্কেলপুর রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার হাসিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘জালাল বগুড়ার সোনাতলার বাসিন্দা, তাঁর মাথায় সমস্যা ছিল। আমি জালালের শ্যালিকা ও ভায়রার সঙ্গে কথা বলে পরিচয় নিশ্চিত হয়েছি। ট্রেনটি সকাল ৬টা ৫৫ মিনিটে আক্কেলপুর স্টেশনে প্রবেশ করে। তাঁর কয়েক সেকেন্ড আগেই ওই দুর্ঘটনা ঘটে। লেভেল ক্রসিংটি অরক্ষিত ছিল।


এ বিষয়ে সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার পরিদর্শক মো. মুক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও খবর