ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

খাগড়াছড়ি রামগড়ে সেপ্টেম্বরে চালু হচ্ছে ইমিগ্রেশন কার্যক্রম


খাগড়াছড়ি জেলার রামগড়ে সেপ্টেম্বরে চালু হচ্ছে রামগড় স্থলবন্দরের  ইমিগ্রেশন কার্যক্রম। 


২৯শে আগস্ট সোমবার নির্মাণাধীন প্যাসেঞ্জার টার্মিনাল পরিদর্শন করতে এসে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল একথা বলেন। 

 

রামগড় পৌরসভার ৯নং ওয়ার্ড মহামুনি এলাকায় রামগড় স্থলবন্দরের ইমিগ্রেশন চালুর লক্ষ্যে আন্তর্জাতিক মানের প্যাসেঞ্জার টার্মিনালের নির্মান কাজ চলতি মাসের প্রথম  দিকে শুরু হয়।ইতিমধ্যেই নির্মাণ কাজের ৯৫%পার্সেন্ট সমাপ্ত হয়েছে। 


সোমবার নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব রামগড় পৌরভবনে সংক্ষিপ্ত বৈঠক শেষে নির্মানাধীন প্যাসেঞ্জার টার্মিনাল পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের অগ্রগতি সহ অন্যান্য বিষয়ে খোঁজখবর নেন।


 সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান ইমিগ্রেশন চালুর জন্য প্যাসেঞ্জার টার্মিনাল প্রস্তুত করা হয়েছে। 


এখন সংশ্লিষ্ট বিভাগ গুলো তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করলে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ইমিগ্রেশন কার্যক্রম চালু করা যাবে।


অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই কার্যক্রম চালুর দিনক্ষন ঠিক করা হবে।


এ সময় উপস্থিত ছিলেন রামগড় স্থলবন্দর প্রকল্পের পরিচালক মোঃ সরোয়ার আলম,রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, কাউন্সিলর আহছানউল্লা ও আবুল বশর।

Tag
আরও খবর



6a0d98bbb67e8-200526051923.webp
কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন

১ দিন ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে