আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম

লাখাইয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে নিহত-১, আহত অর্ধশতাধিক।

লাখাইয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে নিহত-১, আহত অর্ধশতাধিক।হবিগঞ্জের লাখাইয়ে দু-দলে সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশতের খবর পাওয়া গেছে। লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের  লক্ষীপুর গ্রামের সাবেক মেম্বার মজিবুর রহমান ও একই গ্রামের বর্তমান মেম্বার হিরা মিয়াদের দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে।  কিছু দিন আগেও ৩ দফায় উভয় পক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে। এর জের ধরে বুধবার (২৬ এপ্রিল)  সকাল ৯টায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এ সংঘর্ষের ঘটনায় লক্ষীপুর গ্রামের আবু ছায়েদের ছেলে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত ও উভয় পক্ষের আহত হয়েছে প্রায় অর্ধশত। এ সংঘর্ষের সংবাদ পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার নেতৃত্বে এস আই, এ এস আই,  ও পুলিশ সহ ঘটনা স্হলে পৌছে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনে।  সরেজমিনে গিয়ে দেখা গেছে উভয় দলের লোকজন  বি-বাড়ীয়া জেলার  নাসিরনগর উপজেলা এলাকায় অবস্থান নিয়েছে। বেলা সাড়ে ১১ টার সময় মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরলে উভয় পক্ষের মাঝে পূনরায় উত্তজনা বিরাজ করছে। বর্তমান ঐএলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এ ব্যপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান শুনেছি একজন লোক বি-বাড়ীয়া জেলা হাসপাতালে মারা গেছে। তবে বর্তমানে লক্ষীপুর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমি নিজেও বর্তমানে ঘটনা স্থলে উপস্থিত আছি। তিনি আরো জানান আমি এবং আমার পুলিশ বাহিনী  সর্বদা সচেষ্ট রয়েছি যাতে  ঐ গ্রামে আর কোন দাঙ্গা হাঙ্গামা ও খুন খারাবির ঘটনা না ঘটে।

Tag
আরও খবর