তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

পীরগাছায় উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আরিফ সরকার

মনোনয়নপত্র জমা দিলেন আরিফ সরকার

রংপুরের পীরগাছায় অন্নদানগর ইউনিয়নের ২নং সাধারণ ওয়ার্ড সদস্য পদে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন আরিফ সরকার। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা ২টায় উপজেলা নির্বাচন অফিস রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন। আরিফ সরকার ওই ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা মৃত শমসের আলী সরকারের ছেলে।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় ছিলেন অন্নদানগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ সরকার, অন্নদানগর কলেজের প্রদর্শক উজ্জ্বল সহ ওই ওয়ার্ডের কয়েকশ মানুষ।  

অন্নদানগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য নুরুল আমিন গত ২ ফ্রেব্রুয়ারি শ্বাসকষ্টজনিত কারণে নিজবাড়িতে মারা যান। স্থানীয় সরকার আইন-২০০৯ এর ৩৫(২) উপধারায় অর্পিত ক্ষমতাবলে মৃত্যুজনিত কারণে একই তারিখে ওই ওয়ার্ডের সাধারণ সদস্য পদটি শূন্য ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন।

উপজেলা নির্বাচন অফিসার শোয়েব সিদ্দিকী বলেন, অন্নদানগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদটি শূন্য হওয়ায় আগামী ২৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে পুরুষ ভোটারের সংখ্যা ১হাজার ৭২৮জন ও মহিলা ভোটারের সংখ্যা ১হাজার ৮০৯জন। দুই কেন্দ্রে ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের তারিখ ৩০ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে। আরিফ সরকার ছাড়াও আরও তিনজন মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন-সুলতান মিয়া, আব্দুর রশিদ ও বেনী মাধব বর্মন।  আরিফ সরকার সবার কাছে দোয়া চেয়েছেন। 


আরও খবর