কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

ঈশ্বরগঞ্জে এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনে মামলা জট


ঈশ্বরগঞ্জে এমপিওভূক্ত বারটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা কমিটি গঠন করা যাচ্ছে না মামলার কারণে অন্যদিকে নানা জটিলতায় তিনটি প্রতিষ্ঠানে নেই কোন পরিচালনা কমিটি। এছাড়াও কমিটি গঠনের লক্ষ্যে ও অন্যান্য জটিলতায় দশটি প্রতিষ্ঠানে রয়েছে এডহক কমিটি। সঠিক সময়ে সঠিকভাবে পরিচালনা কমিটি গঠন না হওয়ার ফলে শিক্ষা প্রতিষ্ঠানে বিরাজ করছে অস্থিরতা এবং ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্য়ক্রম। অন্যদিকে নিয়মিত কমিটি গঠিত না হওয়ার ফলে প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান এবং চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেওয়াও সম্ভব হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী বেসরকারি এমপিওভূক্ত এসব শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয়ে থাকে পরিচালনা কমিটির মাধ্যমে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১ টি সরকারী কলেজ, ১টি এমপিওভূক্ত কলেজ, ২টি বেসরকারি কলেজ, ৩টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১টি সরকারী উচ্চ বিদ্যালয়সহ ৩৪টি মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, ৩টি স্বতন্ত্র বিএম ও ভোকেশনাল এবং ২৩টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে আঠারবাড়ি এমসি উচ্চ বিদ্যালয়, মল্লিকপুর উচ্চ বিদ্যালয়, উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মহেশপুর উচ্চ বিদ্যালয়, চরজিতর উচ্চ বিদ্যালয়, ইয়াসিন উচ্চ বিদ্যালয়, মধুপুর আব্বাসিয়া মাদ্রাসা, হাটুলিয়া দারুসুন্নাহ মাদ্রসা, সাখুয়া মজিদিয়া মাদ্রাসা, রাউলের চর দাখিল মাদ্রাসা, দক্ষিণ সাটিহারী মাদ্রাসা ও বৈরাটি মাদ্রাসায় মামলা চলমান রয়েছে। অন্যদিকে কয়েকটি প্রতিষ্ঠানে কমিটি গঠনের লক্ষ্যে বারবার এডহক কমিটি গঠন করা হলেও বিভিন্ন অভিযোগ ও মামলার কারণে সম্ভব হচ্ছে না পূর্ণাঙ্গ কমিটি গঠন করা। 


কমিটি গঠনের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, এসব প্রতিষ্ঠানে কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হলেও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কোন্দল, প্রতিষ্ঠান প্রধানদের সাথে অভিভাবকদের সুসম্পর্কের অভাব এবং সর্বোপরি নিয়োগ সংক্রান্ত জটিলতার কারণেই এসব প্রতিষ্ঠানে কমিটি গঠন করা যাচ্ছে না।


এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন জানান, যেসব প্রতিষ্ঠানে কমিটি গঠন হয় নাই সেসব প্রতিষ্ঠানের কমিটি গঠনের উদ্যোগ নিতে বলা হয়েছে অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের মামলা চলমান রয়েছে মামলার বিষয়ে সঠিকভাবে আদালতে জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। মামলা সংক্রান্ত কারণে পাঠদানে যেন কোন প্রকার নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে।  



আরও খবর







deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ২০ ঘন্টা ২ মিনিট আগে