আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম

রামগড়ে শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদেরের শাহাদাত বার্ষিকী পালিত

রামগড়ে শহীদ ক্যাপ্টেন আফতাবুল  কাদেরের শাহাদাত বার্ষিকী পালিত 


রামগড় প্রতিনিধি 


মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম এর ৫২ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। তাঁর শাহাদাতবার্ষিকী উপলক্ষে শহীদ আফতাবুল কাদের বিদ্যা নিকেতন এর উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ,কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে খাগড়াছড়ির রামগড় কেন্দ্রীয় কবরস্থানে তাঁর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে কবর জিয়ারত করা হয়।  পুষ্পমাল্য অর্পণ ও জিয়ারত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে অংশ নেন  রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম পিএসসি, জি+। শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বিদ্যা নিকেতন পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মংপ্রু চৌধুরী, রামগড় উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা হাজী শহিদুল্লা,বীর মুক্তিযোদ্ধা মোঃ বাহার উদ্দিন, রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দীন লাভলু,সাংবাদিক শুভাশিস দাশ,বাহার উদ্দিন, এমদাদ খান, মোঃ মোজাম্মেল হোসাইনসহ শহীদ ক্যাপ্টেন   আফতাবুল কাদের বিদ্যানিকতনের শিক্ষক শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। পরে শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিদ্যালয় প্রাঙ্গণে মিলাদ ও দোয়া  অনুষ্ঠিত হয়। উপজেলা কোর্ট মসজিদের খতিব আকতার হোসাইন জিহাদি মিলাদ ও দোয়া পরিচালনা করেন। উল্লেখ যে, ১৯৭১ সালের ২৭ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়িতে পাক বাহিনী ও তাদের সহযোগী মিজোবাহীনির সাথে সংঘটিত এক সম্মুখ যুদ্ধে শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের শহীদ হন।

Tag
আরও খবর