জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ায় ৫ হাজার বৃক্ষচারা রোপণের উদ্যোগ নজরুল বর্ষ উপলক্ষে বরিশালে একক নৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পিরোজপুরের আরিশা হোসেন তুবা পার্বতীপুরে জমি বিরোধের মিমাংসা করতে গিয়ে নিহত স্কুল শিক্ষক ,আটক ১ মিরসরাইয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫

উলিপুর শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

আসলাম উদ্দিন আহম্মেদ, উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধিঃকুড়িগ্রামের উলিপুর উপজেলায়  শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষায় উলিপুর উপজেলার ৪টি কেন্দ্রে ৩ হাজার ৩'শ ৮৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।কেন্দ্রগুলো হচ্ছে, উলিপুর এস এস স্কুল এন্ড কলেজ, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মন্ডলের হাট উচ্চ বিদ্যালয়, দূর্গাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র। মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৪'শ ২৬ জন। এর মধ্যে ৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।প্রথম দিনের পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,দিনাজপুরের কলেজ পরিদর্শক মোঃ আবু সায়েম উলিপুর এমএস স্কুল এন্ড কলেজ, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দূর্গাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।তিনি পরীক্ষা ব্যবস্থাপনায় সন্তষ্টি প্রকাশ করেন।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন।তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন। উলিপুর এম এস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব  জাহাঙ্গীর আলম সরদার জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।

শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অভিভাবকরা সন্তষ্টি প্রকাশ করেছেন। কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরও খবর