আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম

লাখাইয়ে অব্যাহত তাপদাহে পেটের পীড়া ও ডায়রিয়ার প্রাদূর্ভাব।

লাখাইয়ে অব্যাহত তাপদাহে পেটের পীড়া ও ডায়রিয়ার প্রাদূর্ভাব। লাখাইয়ে অব্যাহত তাপদাত ও অসহনীয়  গরমে বাড়ছে ডায়রিয়া ও পেট পীড়ার রোগির সংখ্যা।  রবিবার (৩০ এপ্রিল)   লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা গেছে লাখাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নারী, পুরুষ ও শিশু সহ ৩৫ জন রোগি ডায়রিয়া ও পেট ব্যাথার রোগি ভর্তি আছে।কিন্তু কাংখিত বেড সংকট থাকায়  বেড না পেয়ে শিশু রোগীর ক্ষেত্রে  ডাবলং ও নারী পুরুষের জন্য মেঝেতে আসন পেতে দেওয়া হচ্ছে।  এদিকে ৩১ শয্যার  এ স্বাস্থ্য কমপ্লেক্সেটি ৫০ শয্যায় উন্নীত ও অবকাঠামোগত উন্নয়ন প্রক্রিয়া সম্পন্ন হলেও প্রশাসনিক অনুমোদন না হওয়ায় এর কার্যক্রম ও বেড সংখ্যা বৃদ্ধির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সেবা প্রার্থীরা। খোঁজ নিয়ে জানা যায় রবিবার  ৩০ এপ্রিল হাসপাতালে নারী রোগী ২০জন পুরুষ ১০ জন ও শিশু রোগী ৫ জন ভর্তি আছেন।  এ ব্যপারে লাখাই উপজেলা স্বাস্থ্য  কর্মকর্তা ডাঃকাজী শামসুল আরেফীনের সাথে যোগাযোগ করলে তিনি জানান বর্তমানে পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবারের অনিয়ম, ও বাসী খাবার খাওয়ার কারনে মানুষ এ সংক্রান্ত রোগে আক্রান্ত হচ্ছে। এ ছাড়াও খোলা ল্যাট্রিন ব্যবহার, খাবারের পূর্বে ভাল ভাবে হাত না ধোয়ার কারনে এ রোগে আক্রান্ত হওয়ার মূল কারন। তিনি আরো বলেন যে পর্যন্ত ৫০ শয্যা হাসপাতাল চালু না হচ্ছে ততদিন পর্যন্ত বেড সংকট থেকে বেড়িয়ে আসা সম্ভব হবেনা। তিনি আরো বলেন ডাক্তারের সংকট তাই রোগিদের সেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এ সব রোগ থেকে বেড়িয়ে আসতে হলে গনসচেতনতা গড়ে তুলতে হবে। তবুও আমরা আমাদের সাধ্যানুযায়ী সেবা দিয়ে যাচ্ছি।

Tag
আরও খবর