জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ায় ৫ হাজার বৃক্ষচারা রোপণের উদ্যোগ নজরুল বর্ষ উপলক্ষে বরিশালে একক নৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পিরোজপুরের আরিশা হোসেন তুবা পার্বতীপুরে জমি বিরোধের মিমাংসা করতে গিয়ে নিহত স্কুল শিক্ষক ,আটক ১ মিরসরাইয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫

উলিপুরে বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত


  
আসলাম উদ্দিন আহম্মেদ,উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামের উলিপুরে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উলিপুর বাসস্ট্যান্ডে কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন উলিপুর শাখার উদ্যোগে সকাল ১০টায় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।পতাকা উত্তোলন করেন ইউনিয়নের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন
 মোটর শ্রমিক ইউনিয়ন উলিপুর উপকমিটির সভাপতি হামিদুর রহমান লিটন ও  সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজু।পরে মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উলিপুর বাস টার্মিনাল থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনারে যেয়ে পুষ্পস্তবক অর্পণ করে ও সেখানে এক মিনিট নিরবতা পালন করেন। এসময়  বক্তব্য রাখেন, শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমরেড দেলোয়ার হোসেন, কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন উলিপুর উপকমিটির সভাপতি মোঃ হামিদুর রহমান লিটন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজ, ইমারত নির্মাণ ইউনিয়নের সভাপতি ফুলবাবু, লোড আন লোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন সভাপতি বীরমুক্তিযোদ্ধা গণি মিয়া।পরে র‍্যালীটি শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে বড় মসজিদ মোড়ে সমবেত হন। সেখানে নেতৃবৃন্দের সমাপ্তি বক্তব্যের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 

আরও খবর