তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

দেবিদ্বারে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো যুবলীগ


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে কুমিল্লার দেবিদ্বারে গরিব কৃষকের ৫৮ শতাংশ বোরো ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলা যুবলীগ নেতারা।


সোমবার সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত ৪নং সুবিল ইউনিয়ন এর শিবনগর ও হাদিপুর এলাকায় কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা প্রভাষক সাইফুল ইসলাম শামীম ও দেবিদ্বার উপজেলা যুবলীগ নেতা ইকবাল হোসেন রোবেল'র নেতৃত্বে ২ কৃষকের জমির পাকা ধান কেটে মাড়াই করে তাদের ঘরে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আমির হোসেন আমু, দেবিদ্বার পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ওয়াহেদ সরকার, মো. রোমান সরকার, তরিকুল ইসলাম সুমন, আবুল হোসেন, মোঃ হেলাল উদ্দিন, জাকির হোসেন, বিল্লাল হোসেন, কাজী মো. শিহাব রায়হান সহ উপজেলা ও পৌরসভার অর্ধশত নেতাকর্মীরা।


সংগঠনটি নেতা কর্মীরা জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয়া হয়েছে। কড়া রোদে শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় থাকা কৃষক আব্দুর রশিদ,ও ছাদেক মিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁরা বলেন, প্রখর রোদে শ্রমিকরা ধান কাটতে আসতে চান না, আসলেও তাদের দ্বিগুন পারিশ্রমিক দিতে হয়। এটা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। যুবলীগের নেতা-কর্মীরা ধান ক্ষেতে এসে আমাদের পাকা ধান কেটেদিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে।

আরও খবর