দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

পত্নীতলায় ইউএনভি সদস‍্য রুবাইত হাসান এর উপর হামলা


পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : 

নওগাঁর পত্নীতলায় সীমান্তবর্তী শিহাড়া ইউনিয়নে মেলার নামে মেয়ে ভাড়া করে এনে অশ্লিল নৃত্য,মাদক ও জুয়ার দুইটি আসর বসানো হয়েছিলো। অফিসিয়াল কাজে ব্যস্ত থাকায় ঈদ পরবর্তী গ্রামের বাড়িতে আসেন জাতিসংঘ অধিভুক্ত ইউএনভি ডিপার্টমেন্ট ব্যাজ প্রাপ্ত অন্যতম আন্তর্জাতিক কর্মী, আন্তর্জাতিক মানবাধিকার ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা 'আইন সহায়তা কেন্দ্র ' (আসক) এর রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক ও জাতিসংঘ অধিভুক্ত ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের বাংলাদেশের শাখার স্পেশাল কোঅর্ডিনেটর রুবাইত হাসান। এলাকায় এসে এসকল ক্রাইম বন্ধে অভিযানের জন্য নওগাঁ জেলা পুলিশ সুপার রাশিদুল হক এর সাথে কথা বলেন তিনি। তথ্য প্রদানের পর বিলম্ব না করে পুলিশ সুপার পত্নীতলা থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেবকে ব্যবস্থা গ্রহন করতে বলেন। অফিসার ইনচার্জ পত্নীতলা দুইটি চৌকশ অপারেশনাল দল ও রুবাইত হাসান এর সাথে কোঅপারেশন করে মেলায় গিয়ে অনৈতিক কর্মকান্ড বন্ধসহ ছত্রভঙ্গ করে দেন।


 এসময় প্রায় ২০০ মোটর সাইকেল, বেশ কয়েকটি প্রাইভেট কার ও মাইক্রো এবং অন্তত ৫০ টি ইজিবাইক/অটো/ব্যাটারি চালিত ভ্যান লক্ষ্য করা যায়।অভিযানের সময় ওসি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি,ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক সহ জড়িতদের সতর্ক ও হুঁশিয়ারি দেন,বিবেকহীন এমন নোংরা কর্মকান্ড যা কী না সরাসরি আইন বিরোধী।


তিনি আরো বলেন, যেই হউক মাদক জুয়াই লিপ্ত থাকলে ছাড় নয়। বুধবার (২৬ এপ্রিল) রাতে অভিযান পরিচালিত হয়। অবৈধ কর্মকান্ড, অবৈধ ইনকাম বন্ধ করে দেওয়ায় পরিকল্পিত হামলার ছক করা হচ্ছে বিশ্বস্ত গোপন সূত্রে জানার পর, ২৭ এপ্রিল রুবাইত হাসান নিরাপত্তাজনিত কারনে একটি সাধারন ডায়েরি করেন ১৩১০/২৭-০৪-২০২৩। অভিযান ও পত্নীতলা থানার জিডি নং ১৩১০/ ২৭-০৪-২০২৩ ঘটনাচক্রে রুবাইত হাসানের উপর পর পর দুইবার হামলার পর ২৯ তারিখ রুবাইত হাসান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাজেদুল ইসলাম বিপুল ও জমি জবর দখল করতে গিয়ে নিরহ মানুষের উপর অতর্কিত হামলার ফেরারী ও মামলাকালীন ভারতে পালানো আসামী ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক মামুনুর রশিদ সহ ১০ জন প্রত্যক্ষ ভাবে জড়িত এবং ২৫-৩০ জন অজ্ঞাত বিবাদী করে সাক্ষীগণ নাম উল্লেখ্য করে দ্বিতীয়বার সাধারন ডায়েরির আবেদন করেন। 


সাধারণ ডায়েরি সূত্রে জানা গিয়েছে,   বৃহঃস্পতিবার (২৭) এপ্রিল রাত নয়টা নাগাদ মোড় থেকে বাড়ি ফেরার পথে  রুবাইত হাসানকে পথ রোধ করে দেশীয় অস্ত্র সজ্জিত দুইটি মোটরসাইকেলে মোট ০৫ জন সন্ত্রাসী কায়দায় মাথার বাম পাশে আঘাত সহ কিল ঘুসি মেরে ম্যানিব্যাগ ছিনতাই করে ইসলামি ব্যংকের একটি এটিএম কার্ড, রাজধানী ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট কার্ড, ৩৭০০ (তিন হাজার সাতশত) টাকা ছিনতাই করে দ্রুত গতিতে ধামইরহাট উপজেলার লোদীপুর রাস্তা অভিমুখে চলে যায়।এরপর ওই রাতেই প্রথম প্রহর গভীর রাত ১.৫০-২.০৭ /২৮-০৪-২০২৩ 

তার শয়ন কক্ষের জানালা বরাবর ঢিল ছোড়ে দুবৃত্তরা। অনুপ্রবেশ চেষ্টাও করা হয়।এর পর বাড়িঘর সহ তাকে পোড়ানো, ও দেখে নেওয়ার হুমকি প্রদান করে। টের পেয়ে রুবাইত হাসানের বাবা ও মেজ বড়ব্বা তাদের সামনা সামনি মোকাবেলা করতে বলে দরজা খুলতে গেলে তারা দৌড় দিয়ে পালিয়ে যায়।রুবাইত হাসান বলেন আমি ঘটনা গোপন রেখে কাজ করলেও র‍্যাপিডড এ্যাকশন ব্যাটালিয়ন সহ জেলা গোয়েন্দা শাখা প্রশাসনের বিভিন্ন ডিপার্টমেন্টে আপটেড টু আপটেড অবগতি করেছি।


বিবাদীগণের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা  গ্রহনের দাবি জানায়, যদি বিবাদীগন পার পেয়ে যায়, তাহলে প্রশাসন স্বাধীন ও মুক্ত নয় বলে  অবশ্যই সেটি প্রশ্নবিদ্ধ হবে। রাজধানী সহ সারাদেশে সাংবাদিক নেতাদের সহযোগীতায় কঠোর আন্দোলনে যেতে কোন অসুবিধা নেই বলেন, রুবাইত।


এ বিষয়ে জানতে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। রুবাইত হাসান একটি জিডিও করেছেন। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করব।

Tag
আরও খবর