রায়পুরে (লক্ষ্মীপুর) জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৫ জন আহত কমিটি না ‘কম্প্রোমাইজ’? সেনবাগ ছাত্রদলের নেতৃত্ব নিয়ে রহস্য ক্ষমতা অপব্যবহার করলে, ক্ষমতাচ্যুৎ হতে হয় : নজরুল ইসলাম খান দিনাজপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি যশোরের অভয়নগরে বাসা ভাড়া নিয়ে বিরোধ, ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা যশোরের খাজুরায় মাদকবিরোধী অভিযান: ২০ পিস ইয়াবাসহ আকাশ নামে এক যুবক গ্রেপ্তার আশাশুনি প্রতাপনগরে দুর্যোগ ঝুঁকি ও প্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ হত্যা ও মাদক মামলার আসামি অহিদুল আটক ৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন কাঁচামাটিয়া নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে মানববন্ধন ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান গণমাধ্যমে নারী নেতৃত্ব তৈরিতে আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নিচ্ছে ববি সাংবাদিকতা বিভাগ কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিদ্যুৎ অফিসের ২০০ গজের মধ্যে ট্রান্সফরমার চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা ঢাকায় রিপ্রেজেন্টেটিভ হয়রানির প্রতিবাদে উত্তাল যশোর: ফারিয়ার বিক্ষোভ স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৩৩ বিলিয়ন ডলার দ্রুত বিয়ে ও উত্তম জীবনসঙ্গী পাওয়ার দোয়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে ফল খাওয়ার সময় ও পদ্ধতি

নোয়াখালীর বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ তিন যুবক আটক


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ও আমান উল্লাহ পুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে একটি বন্দুক ও একটি এলজি জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের নূর মিয়ার ছেলে শাওন, আলাইয়া পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের শামছুল হকের ছেলে আরিফুর রহমান জনি ও একই ইউনিয়নের ভব ভদ্রী গ্রামের নজির আহম্মদের ছেলে নিজাম উদ্দিন।

বৃহস্পতিবার (০৪ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে র‌্যাব- ১১ নোয়াখালী ক্যাম্পের একটি দল আলাইয়াপুর ইউনিয়নে অভিযান চালায়। এসময় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নেওয়ার সময় জনি ও নিজাম উদ্দিনকে আটক করা হয়।

পরে তাদের দেহে তল্লাশি করে একটি এলজি জব্দ করা হয়। একই রাতে র‌্যাবের অপর একটি দল ছয়ানী ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্র ভাড়া দেওয়ার সময় শাওন নামের এক অস্ত্রধারীকে একটি একনলা বন্দুকসহ আটক করে।

মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর