তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

গোয়ালন্দে কৃষকের ধান কেটে মাড়াই করে দিলেন ছাত্রলীগ নেতা মিশুক

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি,

সারা দেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলিকেউটিল এলাকার দরিদ্র কৃষক আনোয়ার হোসেনের এক বিঘা জমির পাকা বোরো ধান কেটে মাড়াই করে দিলেন উপজেলা ছাত্রলীগের নেতা আরিফুর রহমান মিশুক।

বৃহস্পতিবার (০৪ মে) সকাল ১০ টার দিকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ছাত্রলীগ নেতা মো. আরিফুর রহমান মিশুকের নেতৃত্বে স্বেচ্ছায় ধান কাটা কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্তরের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

কৃষক আনোয়ার হোসেন বলেন, আমার এক বিঘা জমির বোরো ধান পেকে ক্ষেতে বাতাসে পড়ে যাচ্ছে। ধান কাটার জন্য জোন পাচ্ছি না। যাইবা দুই একজনকে পাই তারা প্রতিদিন ৫০০ থেকে ৬০০ শত টাকা নিচে কাজ করবে না। এ অবস্থাতে আমি উপজেলা ছাত্রলীগের নেতাদের সাথে যোগাযোগ করি তখন তারা আমাকে বলে আমরা আপনার পাকা ধান কেটে দিবো। তাই কথা রাখতে বৃহস্পতিবার সকালে এসে তারা আমার ধান কেটে দেয়। আমি ছাত্রলীগ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

ছাত্রলীগ নেতা আরিফুর রহমান মিশুক বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা অসহায় ও দরিদ্র মানুষের পাশে আছি। সামনে ঝড় বৃষ্টি থাকার কারণে আমরা তাদের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি। আরও কেউ থাকলে তাদেরকে এভাবেই সাহায্য করার আশা রাখি।

Tag
আরও খবর