রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন

লাখাইয়ে প্রয়াত ঝন্টু লাল দাশের স্মরণে শোকর্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।


লাখাইয়ে প্রয়াত ঝন্টু লাল দাশের স্মরণে শোকর্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।লাখাইয়ে স্বনামধন্য চিকিৎসক ও সুশাসনের জন্য নাগরিক সুজন লাখাই উপজেলা কমিটির সভাপতি ডাঃ ঝন্টু লাল দাশের স্মরণে শোকর্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।



বাংলাদেশ  কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতি লাখাইর বুল্লাবাজার শাখা কর্তৃক আয়োজিত শোকর্যালী ও আলোচনা  শুক্রবার(৫ মে) দুপুর বেলা বুল্লাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সমিতির সাধারণ সম্পাদক ডাঃ জামাল উদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য আলী আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহীন্দ্র চন্দ্র দাশ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন এর লাখাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, বুল্লাবাজার ব্যকস এর সভাপতি আশিক আহমেদ রাজিব, লাখাই রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, অনলাইন প্রেসক্লাবে এর সভাপতি মহসীন সাদেক। প্রয়াত ডাঃ ঝন্টু লাল দাশের স্মরণে আলোচনায় অংশ নেন ডাঃ ধীরেন্দ্র চন্দ্র গোপ,সুশাসনের জন্য নাগরিক সুজন লাখাই উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন,  সমিতির কোষাধ্যক্ষ দীপক দেব, ডেন্টিস্ট এম ইয়াকুব হাসান অন্তর,ডাঃ আলী রাজা,ডাঃ আনন্দ মোহন দাস, ডাঃ গাজীউর রহমান গাজন,ডাঃ আশিক এলাহী, ডাঃ আব্দুন নূর,ডাঃ অনুকূল দাস,ডাঃ পংকজ ঘোষ,ডাঃ রাসেল আহমেদ, ডাঃ মোহাম্মদ শাহজাহান, ডাঃ রুবেল মিয়া,ডাঃ বিচিত্র রন্জন দেব,ডাঃ ছোটন সরকার, ডাঃ তপন মোদক,ডাঃহৃদয় মোদক,ডাঃ বিপ্লব গোপ,ডাঃ অসিত ভট্টাচার্য, ডাঃ আনজু মিয়া,ডাঃ শাখাওয়াত হোসেন সাবাল,ডাঃ মিন্টু গোপ,ডাঃ নারায়ন গোপ,ডাঃ সন্জয় দাশ,ডাঃ নিতিশ গোপ,ডাঃ সুশান্ত দাস,ডাঃ বিশ্বজিৎ সরকার, ডাঃ সুজিত সূত্রধর, ডাঃ নির্মল দাস প্রমুখ।সভায় আলোচকবৃন্দ বলেন প্রয়াত ডাঃ ঝন্টু লাল দাশে ছিলেন প্রগতিশীল চিন্তার সৃজনশীল সাদামনের মাণুষ।তিনি দীর্ঘ ২০ বছর যাবত লাখাইর স্থানীয় বুল্লাবাজার এ চিকিৎসা সেবাদিয়ে এলাকায় যথেষ্ট সুনাম অর্জন করেছেন। তাঁরমতো একজন মহত,সদালাপী ও আন্তরিক সহযোগিতা মূলক মনোভাবাপন্ন ব্যক্তি বিরল।সভায় আলোচকবৃন্দ প্রয়াত ডাঃ ঝন্টু লাল দাশের পারলৌকিক মঙ্গল কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বক্তা গন বলেন ডাঃ ঝন্টু লাল দাশের স্মৃতি ভোলার নয়, তিনি আমাদের মনের মনিকোটায় জাগরুক থাকবে অনাদিকাল। পূর্বান্হে একটি শোকর্যালী বুল্লাবাজার এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Tag
আরও খবর



deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

১২ ঘন্টা ২০ মিনিট আগে