দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

নকল সরবরাহের দায়ে মাদ্রাসার ৪ শিক্ষক সহ আটক ১০

বরগুনার তালতলী উপজেলার তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ৪ শিক্ষক ও বহিরাগত ৬জনকে নকল সরবরাহে জড়িত থাকার অভিযোগে আটক করেছে পুলিশ৷রোববার বেলা ১১ টায় এ ঘটনা ঘটে।



আটককৃতরা হলেন, আমতলী উপজেলার বালিয়াতলী দাখিল মাদ্রাসার সমাজ বিজ্ঞান শিক্ষক জামাল উদ্দিন ও জুনিয়র শিক্ষক (বাংলা) মো.মনোয়ার হোসেন, তালতলী উপজেলার কড়ইবাড়িয়া এতিম মঞ্জিল মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক মোঃ নাজমুল ও সহকারী শিক্ষক (গনিত) মোসাঃ ফাহিমা, অভিভাবক উপজেলার বড়ভাইজোড়া গ্রামের আবু বকরের স্ত্রী মোসা.ফজিলা (৪০), সুন্দরিয়া গ্রামের আঃ হাকিমের পুত্র মোঃ কামাল (২৫), জাকিরতবক গ্রামের মাসুম বিল্লাহ’র মেয়ে সাফা মনি (১৭), বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের মাহবুবের পুত্র শাহ নওয়াজ (২৩), বালিয়াতলী গ্রামের রফিক চৌকিদারে পুত্র ইয়ামিন (১৮), বালিয়াতলী গ্রামের নুর জামালের পুত্র মোঃ ওবায়দুল্লাহ।   তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু এ তথ্য জানান।


জানা যায়, সকালে সারাদেশের ন্যায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ এ সময় উপজেলার তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে পাঁচ শিক্ষক ও বহিরাগত ৭জনকে নকল সরবরাহে জড়িত থাকার সুনিদির্ষ্ট অভিযোগের ভিত্তিতে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা মাদ্রাসার পাশে কেন্দ্র সচিব মাওলানা হারুন অর রশিদ এর বাসভবনের একটি কক্ষ থেকে নকল সরবরাহের সময় তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন৷


এ ব্যাপারে আটককৃত ৪ শিক্ষক ও বহিরাগত ৬জনকে অভিযুক্ত করে তালতলী থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ৪০ মিনিট আগে