রায়পুরে (লক্ষ্মীপুর) জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৫ জন আহত কমিটি না ‘কম্প্রোমাইজ’? সেনবাগ ছাত্রদলের নেতৃত্ব নিয়ে রহস্য ক্ষমতা অপব্যবহার করলে, ক্ষমতাচ্যুৎ হতে হয় : নজরুল ইসলাম খান দিনাজপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি যশোরের অভয়নগরে বাসা ভাড়া নিয়ে বিরোধ, ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা যশোরের খাজুরায় মাদকবিরোধী অভিযান: ২০ পিস ইয়াবাসহ আকাশ নামে এক যুবক গ্রেপ্তার আশাশুনি প্রতাপনগরে দুর্যোগ ঝুঁকি ও প্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ হত্যা ও মাদক মামলার আসামি অহিদুল আটক ৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন কাঁচামাটিয়া নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে মানববন্ধন ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান গণমাধ্যমে নারী নেতৃত্ব তৈরিতে আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নিচ্ছে ববি সাংবাদিকতা বিভাগ কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিদ্যুৎ অফিসের ২০০ গজের মধ্যে ট্রান্সফরমার চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা ঢাকায় রিপ্রেজেন্টেটিভ হয়রানির প্রতিবাদে উত্তাল যশোর: ফারিয়ার বিক্ষোভ স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৩৩ বিলিয়ন ডলার দ্রুত বিয়ে ও উত্তম জীবনসঙ্গী পাওয়ার দোয়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে ফল খাওয়ার সময় ও পদ্ধতি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসী বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মোবাইলে নগ্ন ভিডিও ধারণের অভিযোগ



নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসী বন্ধুর স্ত্রীকে (২২) তুলে নিয়ে ধর্ষণ করে মুঠোফোনে নগ্ন ভিডিও ধারণের অভিযোগে থানায় মামলা হয়েছে।

শনিবার (০৬ মে) এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এ মামলা দায়ের করেন। মামলা নং-৪। এর আগে, গত বৃহস্পতিবার ৪ মে রাত আড়াইটার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম মো: সোহেল (৩০)। সে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সাহাব উদ্দিন সর্দার এর নতুন বাড়ির সাহাব উদ্দিন সর্দারের ছেলে।

ভুক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমকে দুই বছর আগে পারিবারিক ভাবে উপজেলার বসুরহাট পৌরসভা এলাকার জৈনক যুবকের সাথে ( পরিচয় গোপন রাখা হয়েছে ) ৪ লক্ষ টাকা দেন মোহরে ভিডিও কলে বিয়ে দেওয়া হয়।

অভিযুক্ত যুবক ভিকটিমের স্বামীর বন্ধু। ভিকটিমের স্বামী প্রবাসী। নিজে প্রবাসে থাকায় সে তার বন্ধু সোহেলের মাধ্যমে তার শ্বশুর বাড়িতে বিভিন্ন বাজার সদাই করে দিত।

সে সুযোগে বন্ধুর স্ত্রীর সাথে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। গত বৃহস্পতিবার ৪ মে রাত আড়াইটার দিকে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাহিরে গেলে ওৎ পেতে থাকা সোহেল তাকে জোরপূর্বক অপহরণ করে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে সে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে এবং মোবাইলে নগ্ন ছবি-ভিডিও ধারণ করে।

পরে ভুক্তভোগী পরিবার অপহরণকারীর পরিবারকে ভিকটিমকে উদ্ধারে চাপ সৃষ্টি করলে গতকাল ৬ মে রাত সাড়ে ১২টার দিকে অপহরণকারী ভিকটিমকে বসুরহাট বাস স্ট্যান্ডে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে।

এজাহার সূত্রে আরো জানা যায়, এর আগে ও সোহেল ভিকটিমকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে আসছে। সোহেল ভিকটিমকে হুমকি দেয় তার সাথে প্রতিনিয়ত কথা এবং শারীরিক সম্পর্ক বজায় না রাখলে মোবাইলে থাকা নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে করে দিবে।

ভিকটিমকে খারাপ কাজে বাধ্য করতে নগ্ন ছবি ও ভিডিও তার মুঠোফোনে সংরক্ষণ করে রাখে। ব্ল্যাকমেইল করতে ভুক্তভোগী গৃহবধূর মুঠোফোনে নগ্ন ভিডিও প্রেরণ করে সোহেল।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এ মামলা হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আরও খবর