শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা

কাশ্মীরের চেয়েও বড় লিথিয়াম খনির সন্ধান রাজস্থানে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-05-2023 05:52:32 pm

ভারতের জন্য বিশাল সুখবর! জম্মু-কাশ্মীরের পর এবার ‘সাদা সোনা’খ্যাত লিথিয়ামের বিশাল খনির সন্ধান মিলেছে রাজস্থানে। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জিএসআই) কর্মকর্তারা বলছেন, নতুন খনিতে যে পরিমাণ লিথিয়াম রয়েছে, তা দিয়ে ভারতের ৮০ শতাংশ চাহিদাই পূরণ করা সম্ভব। সেটি হলে মূল্যবান ধাতুটির জন্য আর চীনের ওপর অতিনির্ভরশীল থাকতে হবে না তাদের। খবর টাইমস অব ইন্ডিয়ার।


স্মার্টফোন, ল্যাপটপ, বৈদ্যুতিক গাড়িতে ব্যবহৃত ব্যাটারির তৈরির প্রধান উপকরণ এই লিথিয়াম। বিশ্বের মোট লিথিয়ামের অর্ধেকেরও বেশি পাওয়া যায় দক্ষিণ আমেরিকার মাত্র তিনটি দেশ– আর্জেন্টিনা, বলিভিয়া এবং চিলিতে। ফলে আধুনিক প্রযুক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধাতুর সরবরাহ নিশ্চিত করতে ওই তিনটি দেশের ওপর নির্ভরশীল বেশিরভাগ দেশ।


ভারত তার লিথিয়ামের চাহিদা মেটাতে পুরোপুরি আমদানির ওপর নির্ভরশীল, বিশেষ করে চীনের ওপর। ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে ভারত ছয় হাজার কোটি রুপির লিথিয়াম আমদানি করেছিল, যার মধ্যে প্রায় সাড়ে তিন হাজার কোটি রুপির লিথিয়ামই নিয়েছিল চীনের কাছ থেকে।


মাস চারেক আগে ভারতে প্রথমবারের মতো লিথিয়াম খনির সন্ধান পাওয়া যায় জম্মু-কাশ্মীরে। ধারণা করা হচ্ছে, ওই খনিতে ৫৯ লাখ টন লিথিয়াম রয়েছে।


ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, রাজস্থানে সন্ধান পাওয়া খনিতে মজুত লিথিয়ামের পরিমাণ এখনো নিশ্চিত করা হয়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এর আকার জম্মু-কাশ্মীরের খনির চেয়ে অনেক অনেক বড়।


ভারতের রাস্তায় চলাচলকারী যানবাহনের ৭০ শতাংশেরও বেশি হলো টু-হুইলার, প্রধানত স্কুটার ও মোটরসাইকেল। তিন চাকার অটোরিকশা চলাচল করে আরও ১০ শতাংশ। গত বছর ভারতে নিবন্ধিত বৈদ্যুতির গাড়ির ৯২ শতাংশই ছিল এই ‍দুই ক্যাটাগরির।


ভারত সরকারের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে দেশটিতে যাত্রীবাহী গাড়ি বিক্রয়ের ৩০ শতাংশ, বাণিজ্যিক গাড়ির ৭০ শতাংশ এবং দুই ও তিন চাকার গাড়ির ৮০ শতাংশই হবে বিদ্যুৎচালিত।


অর্থাৎ, চলতি দশকের শেষের দিকে ভারতের রাস্তায় চলাচলকারী বৈদ্যুতিক গাড়ির সংখ্যা ১৩ লাখ ৯২ হাজারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে নতুন লিথিয়াম খনির সন্ধান দেশটিকে আরও সহযোগিতা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও খবর

6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৭ দিন ১২ ঘন্টা ৯ মিনিট আগে