দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে জাটকা ধরার অপরাধে তিন জেলের কারাদণ্ড

বরগুনার তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে জাটকা ধরার অপরাধে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার(০৮ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা।


কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মজিবর গাজি(৩২), মো.সোলাইমান(২৫) ও মো.ছিদাম(৫০)। আটকৃত সকলের বাড়ি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে।


জানা যায়, ইলিশের উৎপাদন বাড়াতে ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা রক্ষায় অভিযান পরিচালনা করেন মৎস্য বিভাগ। এর ধারাবাহিকতায় উপজেলার পায়রা নদীতে সকালে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের পক্ষ থেকে যৌথভাবে অভিযান চালানো হয়। এসময় জাটকা শিকার অবস্থায় পায়রা নদী থেকে তিন জন জেলেকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদের তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। 


এ অভিযানে ৩৯ টি নিষিদ্ধ বেহুন্দি জাল, ১ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট ও চায়না দুয়ারী এবং জাটকা ইলিশ জব্দ করা হয়। এইসব জালের আনুমানিক মূল্য ৬ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানান মৎস্য বিভাগ। জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিলিয়ে দেওয়া হয় ও জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।


উপজেলা মেরিন ফিসারীজ অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালীউল্লাহ শুভ বলেন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ ভাবে সকালে নদীতে অভিযানে যাই। এসময় জাটকা ধরার দায়ে তিন জনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেয়।


উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা বলেন, জাটকা ধরার অপরাধে মৎস্য আইনের ৫ ধারায় তিন জেলেকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ৪১ মিনিট আগে