সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

পুইজালা স্কুলের শিক্ষকদের হত্যার চেষ্টা কারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

আশাশুনি উপজলার পুইজালা ভুবোন মোহন, রাধা বল­ভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের হত্যার চেষ্টাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ আগষ্ট) বেলা ১১ টায় স্কুলের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিভিন্ন শ্লোগান ও দাবী সম্বলিত প্লাকাড ও ব্যানার নিয়ে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক রমেশ চন্দ্র মন্ডল, সহকারী প্রধান শিক্ষক গৌতম কুমার সানা, অভিভাবক রফিকুল ইসলাম, আবেদীন মোড়ল, ইমানুর রহমান, প্রাক্তন অভিভাবক সদস্য  ইস্রাফিল সানা, ধ্রæব কুমার সানা, রাবিন সরকার, ১০ম শ্রেণির শিক্ষার্থী সোহেব হোসেন ও সুমাইয়া সুলতানা।
বক্তাগণ সন্ত্রাসী বেলায়েত মোড়লের ছেলে জুলফিকার আলী ও মৃত দেছের আলীর স্ত্রী লায়লী বেগমকে গ্রেফতার ও শাস্তির দাবী জানিয়ে বলেন, তারা স্কুলের জমি জবর দখল করতে ঘেরাবেড়া দিয়েছিল। ঘেরাবেড়া সরিয়ে দেওয়ায় দা, হাতুড়ি নিয়ে প্রকাশ্যে স্কুলের ভিতরে ঢুকে তারা শিক্ষকদের হত্যার চেষ্টা ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। ৭ম শ্রেণির ছাত্রী মীম আক্তার তাদের হিংস্র আচরণে অজ্ঞান হয়ে গিয়েছিল। অন্যরা ভিত সন্ত্রস্থ হয়ে পড়েছিল। ৩ মাস পূর্বে ছাগল তাড়ানোর কারনে আধলা ইট নিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীদের মারতে ৩য় তলায় শ্রেণি কক্ষে উঠেছিল। অনেক চেষ্টা করে শিক্ষকরা তাকে নিবৃত করেন। এখনো তারা আস্ফালন করছে। শিক্ষার্থীরা স্বাভাবিক ভাবে স্কুলে যাতয়াত করতে সাহস পাচ্ছেনা। অবিলম্বে তাদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় নেয়ার জন্য তারা পুলিশ প্রশাসন ও উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag
আরও খবর