দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ১০ হাজার টাকা জরিমানা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র মাদরাসায় আজ ১০ ই মে ২০২৩ ইং বাংলা পরীক্ষা চলাকালীন সময় সরকারি কর্মকর্তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার দায়ে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মাদরাসা সুত্রে জানা যায়, আজকে এস এস সি সমমান ও দাখিল বাংলা ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল, পরীক্ষা চলাকালীন সময়ে একজনকে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে  সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখলে প্রথমে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কর্তব্যরত নিরাপত্তা কর্মকর্তার মাধ্যমে ডাকা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দায়িত্বরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে খারাপ আচরন এবং দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাকে মাদরাসা অফিস কক্ষে আটক করে রাখা হয়। জানা যায়, আটককৃতের নাম মো: রুবেল (২১), যার পিতা, মো: আজাদ সরকার, গ্রাম: বাঘারচর সরকার পাড়া।

পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) জনাব, মো: মাহবুব হাসান কে বিষয়টি অবহিত করলে তিনি ঘটনাস্থলে আসেন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে সরকারি কর্মকর্তার কাজে বাধা প্রদান করায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় আটককৃতের জরিমানা আদায় করত: এমন ঘটনার পুনরাবৃত্তি না করার শর্তে একটি মুচলেকা লিখে নেওয়া হয়।

এই বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাহবুব হাসান বলেন, সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য আটককৃত মো: রুবেল (২১) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার শর্তে তার থেকে একটি মুচলেকা লিখে নিয়ে তাকে ছেড়ে দেওয়া  হয়েছে।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৪ ঘন্টা ৪৬ মিনিট আগে