জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কৃতি সন্তান মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ এর অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক আলমগীর কবির(৭৭) আর নেই। গতকাল বিকাল সাড়ে ৫ টায় প্রতিবেশী বড় ভাইয়ের জানাযায় অংশ নিয়ে বক্তব্য দেওয়ার সময় গুরুতর অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অধ্যাপক আলমগীর কবির মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন, তিনি ( আলমগীর কবির) কলেজের সকল শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন৷ গুনী এই শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এম পি৷ এক শোক বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এম পি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
১০ ঘন্টা ১৩ মিনিট আগে
১০ ঘন্টা ১৯ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ৫১ মিনিট আগে