গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

মেডিকেলে চান্স না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

মেডিকেলে চান্স না পাওয়ায় গলাই ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করলেন এক কলেজ ছাত্রী। নিহত ওই ছাত্রীর নাম হাফসা (১৯)। হাফসা কুষ্টিয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেছে৷ নিহত হাফসা খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল তাতীবন্ধ এলাকার ইদ্রিস মন্ডলের মেয়ে। রোববার (১৪ মে) সন্ধ্যা ৭টার দিকে বারুইপাড়া ইউনিয়নের চারমাইল তাতীবন্ধ এলাকায় এ ঘটনা ঘটে।


জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করেনি হাফসা। এরপর থেকেই তার মন খারাপ ছিল। পরিবারের লোকজন তাকে অনেক বোঝানোর পরও তার মন ভালো হয়নি। 


সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ শেষে গতকাল কুষ্টিয়ায় চলে যায় হাফসা। এরপর বিকেলে নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার করে সে। 


হাফসার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই কাওসার। তিনি বলেন, মেডিকেলে চান্স না পাওয়ায় ওর অনেক মন খারাপ ছিল। আমরা তাকে অনেক বুঝিয়েছি। এরপরও কেন সে এমন করল বুঝতে পারছি না। 


ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। 


হাফসা'র মৃত্যুতে পরিবার ও সসহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর