শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে নার্সিং কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে নার্সিং কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন


 

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

ডিপ্লোমা ইন নাসিং সাইন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণের প্রতিবাদে এবং ৫ দফা দাবিতে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে সাতক্ষীরা সরকারি নাসিং কলেজের শিক্ষার্থীরা।

 

বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সোমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও নাসিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সজীব উদ্দীন, সহ-সভাপতি ও নাসিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাজাহান ইসলাম, নাসিং ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন,সাংগঠনিক সম্পাদক সাঈদ হোসেন প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, গত ২রা মে ২০২৩ তারিখের প্রজ্ঞাপনে লক্ষ্য করা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী কারিগরি শিক্ষা বোর্ড হতে ৩/৪ বছরের বাংলা মাধ্যমে পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের শিক্ষার্থীদের ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের সমমর্যাদা দেওয়া হয়েছে। এটি কোন মতেই গ্রহণ যোগ্য নয়। কারণ, ডিপ্লোমা ইন নাসিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে আমরা এইচএসসি পাশ করে এডমিশন টেস্টের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে ভর্তি হই।

আমাদের প্রথম বর্ষ থেকে ক্লিনিক্যাল প্রশিক্ষণ অর্থাৎ হাসপাতালে ডিউটি করতে হয়। কিন্তু ডিপ্লোমা ইন পেশেন কেয়ার টেকনোলজি কোর্সে এসএসসি পাশ করে বাংলা মাধ্যমে ৩ থেকে ৪ বছরের কোর্স করে কোন ক্লিনিক্যাল প্রশিক্ষণ ছাড়ায় তার আমাদের সমমর্যাদা কি ভাবে পাই এমন অভিযোগ করে তার বলেন, এখানে যোগ্যতার এক বড় ধরণের বৈষম্যের সৃষ্টি হয়েছে যা আমাদের পেশাগত কাজের প্রতি অনিহা সৃষ্টি হচ্ছে। তাই আমরা এই প্রতিবাদ ও মানববন্ধনে মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই।

এ সময় তারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫দফা দাবি উত্থাপন সহ একটি স্মারক লিপি জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর প্রদান করেন।

উত্থাপনকৃত তাদের দাবি সমূহ কারিগরি (পেশেন কেয়ার টেকনোলজি কোর্স) মুক্ত নাসিং, ডিপ্লোমা ইন নাসিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান, শিক্ষা উপবৃত্তি বৃদ্ধি করণ ও ইন্টার্ণভাতা নিশ্চিত করণ, সরকারি নার্সিং এ ছেলে কোটা ১০% থেকে ২০% এ এবং বেসরকারি নাসিং এ ২০% থেকে ৩০% এ উন্নীত করণ, ছেলেদের আবাসিক হলের ব্যবস্থা নিশ্চিত করণ।

Tag
আরও খবর