বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

ভুয়া চিকিৎসকদপর বিরুদ্ধে চাটখিলে ভ্রাম্যমাণ আদালত


নোয়াখালীর চাটখিল পৌর শহরের সোমবার (১৫ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এই আদালত পরিচালনা করেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আদালত পরিচালনা করে বিএমডিসির নন রেজিস্টার্ড ডাক্তার দ্বারা রোগীকে চিকিৎসা প্রদানের অভিযোগের প্রমাণ পাওয়ায় "মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২" অনুযায়ী চাটখিল পৌর বাজারের নরলাম ডেলিভারি হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ডাক্তার না হয়েও বিভিন্ন রকমের সার্জারী করা, চিকিৎসাপত্র প্রদান করা এবং নামের পাশে ডাক্তার লিখে তা টানিয়ে রাখার অভিযোগে রক্তিম রোজ ফার্মেসির মালিক নূর হোসেন পলাশের চেম্বারে অভিযান চালানো হয়। তাকে না পেয়ে তার ব্যানার, ডাক্তারি প্যাড, ভিজিটিং কার্ড জব্দ করা হয়। সরকারের অনুমোদনহীন ব্যক্তি দ্বারা চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করার অভিযোগে নোভা ডায়াগনেস্টিক সেন্টারকে সতর্ক করে দেওয়া হয়। 

 

এর পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করায় ফুটপাতের তিন দোকানদারকে ২ শত টাকা করে অর্থদন্ড দেওয়া হয়।  

 

বেসরকরি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারসহ সকল অনিয়মের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া নিশ্চিত করেন।

 

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শহিদুল ইসলাম নয়ন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম, চাটখিল থানার পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

আরও খবর