আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

নববধূর মেহেদির রং শোখাতে না শোখাতেই যৌতুকের টাকার জন্য নির্যাতন।

গাজীপুরের শ্রীপুর উপজেলার ৫ নং কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামে যৌতুকের দাবিতে এক নববধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার ১৫ ই মে  রাত আটটার সময় এ ঘটনা ঘটে। 


পাঁচ লাখ টাকা দাবিতে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে গৃহবন্দি করে নির্যাতন চালান দিনের পর দিন বিয়ের ১৮ দিনের মাথায় ১২দিন নির্যাতনের শিকার হয়েছেন নববধূ।


ভুক্তভোগী নববধূর পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসের ২৭ তারিখে  নান্দিয়া সাঙ্গুনা এলাকার মৃত রইসুদ্দিন খানের ছেলে ফরহাদ খান (৩০) সঙ্গে উপজেলার  নান্দিয়া সাঙ্গুল গ্রামের  খোরশেদ খানের মেয়ের বিয়ে হয়। 


এরপর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা তাকে বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে মোটরসাইকেল টাকা আনার জন্য চাপ দিচ্ছিলেন। ওই গৃহবধূ বাবার কাছ থেকে মোটরসাইকেল কিনার কথা বলে ২ লাখ টাকা এনে তার স্বামী ফরহাদের হাতে দেয়ার পর আরো ৫ লাখ টাকা এনে দেয়ার জন্য নির্যাতন শুরু করেন। এভাবেই প্রায় বিয়ের ১৮ দিনের মধ্যে ১২ দিন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন।


সবশেষ পাঁচ লাখ টাকা দাবি করে ফরহাদ ও তার পরিবারের সদস্যরা। 


এতে আপত্তি জানালে ওই নববধূর ওপর সবাই মিলে শারীরিক নির্যাতন করে ১৩ ই মে  গৃহবধুর বাবার বাড়ি রেখে যান ফরহাদ খান। পরে১৫ই মে সোমবার রাত আটটার দিকে ফরহাদ খানের মা শেফালী আক্তার আরো ৩-৪ জন মহিলা নিয়ে নববধূ কে তার বাবার বাড়িতে এলোপাথারি ভাবে যৌতুকের টাকার জন্য মারপিট করে এক পর্যায়ে নববধূর গলায় থাকা একটি স্বর্ণের চেইন নিয়ে বাড়ি ঘরের আসবাবপত্র ভেঙ্গে চুরে ঘটনাস্থল ত্যাগ করেন ফরহাদের মা শেফালী আক্তার। 

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ ও একটি জিডি করা হয়েছে।

আরও খবর