জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

ইউক্রেনকে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেবে যুক্তরাজ্য

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-05-2023 04:44:35 pm

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনকে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। সোমবার (১৫ মে) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আকস্মিক যুক্তরাজ্য সফরের পর এ সিদ্ধান্তের কথা জানায় ব্রিটিশ কর্তৃপক্ষ।


ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কার্যালয় বলেছে, যুক্তরাজ্য এরই মধ্যে ইউক্রেনকে শতাধিক বিমান প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র দেবে বলে নিশ্চিত করেছে। পাশাপাশি কিয়েভকে ২০০ কিলোমিটারেরও (১২৪ মাইল) বেশি দূরত্বে হামলা করতে পারে এমন ড্রোনও দেওয়া হবে।


যুদ্ধ শুরুর পর যুক্তরাজ্যে নিজের দ্বিতীয় সফরে কট্টর মিত্র দেশকে ধন্যবাদ জানান জেলেনস্কি। সেখানে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, যুদ্ধটি শুধু ইউক্রেনের নিরাপত্তার সঙ্গে জড়িত নয়, পুরো ইউরোপের জন্যই এ যুদ্ধে ইউক্রেনের জয়লাভ করাটা গুরুত্বপূর্ণ।


যুক্তরাজ্য গত সপ্তাহেই ইউক্রেনকে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দেয়। যুক্তরাজ্যই প্রথম কোনো পশ্চিমা দেশ, যারা ইউক্রেনকে এ অস্ত্র দেওয়ার ঘোষণা দিলো। এখন কিয়েভকে আরও অস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাজ্য।


সুনাকের সঙ্গে বৈঠকের আগে টুইট করেন জেলেনস্কি। তিনি বলেন, স্থল ও আকাশে ইউক্রেনের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে যুক্তরাজ্য নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে।


সুনাক জেলেনস্কিকে বলেন, আপনার নেতৃত্ব, সাহসিকতা ও দৃঢ়তা আমাদের সবার জন্য অনুপ্রেরণার।


এদিকে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলছে, যুক্তরাজ্যের এ সিদ্ধান্ত ‘অত্যন্ত নেতিবাচক’ ও এর ফলে যুদ্ধের গতিপথে কোনো ব্যাপক পরিবর্তন ঘটবে না।


ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যেসব দেশ ইউক্রেনে অস্ত্র দিতে যাচ্ছে, তাদের মধ্যে যুক্তরাজ্য বেশ এগিয়ে। এ ধরনের সহায়তা স্পষ্টভাবেই ইউক্রেনকে আরও জটিল পরিস্থিতির মধ্যে ফেলবে।


গত কয়েকদিনে জেলেনস্কি যুক্তরাজ্যসহ ফ্রান্স, জার্মানি ও ইতালি সফর করেছেন। সফরকালে তিনি এসব দেশের কাছে আরও বেশি সাহায্য চেয়েছেন, কারণ ইউক্রেন রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে৷


রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের প্রতিরোধ লড়াইয়ে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে উপরের দিকে রয়েছে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে যুক্তরাজ্যের অবস্থান দ্বিতীয়।


গত সপ্তাহেই যুক্তরাজ্য ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে বলে জানায়। এ ক্ষেপণাস্ত্র ২৫০ কিলোমিটারেরও (১৫৫ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

আরও খবর