লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

কালবৈশাখীতে বেহাল পশ্চিমবঙ্গ, মৃত ৮

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-05-2023 04:52:37 pm

মাত্র তিন মিনিটের কালবৈশাখী। তাতেই পুরো বেহাল অবস্থা দক্ষিণবঙ্গের। প্রবল ঝড়ে বিভিন্ন জেলায় মারা গেছেন অন্তত আটজন। এ সময় সর্বোচ্চ গতিবেগ ছিল ৮৪ কিলোমিটার। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে।


প্রতিবেদনে বলা হয় কালবৈশাখীতে প্রচুর গাছ উপরে পড়েছে, ঘরের টিনের ছাদ উড়ে গেছে, ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। বেশ কয়েকঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল পশ্চিমবঙ্গে। ভয়ংকর গরমের হাত থেকে মানুষ রক্ষা পেলেন বটে। তার জন্য প্রচুর মূল্য দিতে হলো। অকালে চলে গেল আটটি প্রাণ। 


কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ঝড়ের তাণ্ডব ছিল সবচেয়ে বেশি। হাওড়ায় তিনজন, ব্যারাকপুরে দুইজন, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে একজন করে মানুষ মারা গেছেন। কলকাতায় গাড়ির উপর গাছ পড়েছে। ট্রেনের লাইনের উপর গাছ পড়েছে। রাস্তায় গাছ পড়েছে। চক্র রেলের উপর টিনের চালা এসে পড়ায় বেশ কিছুক্ষণ ট্রেন চলেনি। 


ব্যারাকপুরে দুইটি দুঃখজনক ঘটনায় দুই জন মারা গেছেন। ২১ বছর বয়সী কৌশিক ঢালি মধ্যমগ্রামের এক তরুণীর সঙ্গে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে উদ্যানে একটি কৃষ্ণচূড়া গাছের নিচে বসে গল্প করছিলেন। এমন সময় ঝড় ওঠে। গাছটাই ভেঙে পড়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কৌশিক মারা যায়। তরুণীর আঘাতও গুরুতর। 


ব্যারাকপুরেই অরুণ বিশ্বাস ও তার স্ত্রী সরস্বতী বাড়ির কাছে একটি দোকানে গিয়েছিলেন। এমন সময় একটি নারকেল গাছ তাদের উপর ভেঙে পড়ে। ঘটনাস্থলে সরস্বতীর মৃত্যু হয়। অরুণ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।


কলকাতায় ঝড়ের পরই গাছ কেটে সরিয়ে নেয়ার কাজ শুরু করেন সরকারি কর্মীরা। কলকাতায় ঝড়ের পরই গাছ কেটে সরিয়ে নেয়ার কাজ শুরু করেন সরকারি কর্মীরা।


কলকাতায় ঝড়ের পরই গাছ কেটে সরিয়ে নেয়ার কাজ শুরু করেন সরকারি কর্মীরা।


হাওড়ায় পি কে রায়চৌধুরী লেনে ঝড়ের পর একটি বিদ্যুতের তার ছিঁড়ে ঝুলতে থাকে। সেই তার গায়ে লাগার পরই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১২ বছর বয়সী খুশবু যাদব মারা যায়। তাকে বাঁচাতে গিয়ে একজন হোমগার্ড গুরুতরভাবে আহত হন। বাগনানে গাছ চারা পড়ে মারা গেছেন রজনী প্রসাদ। ছোট আমসা গ্রামে ঘর চাপা পড়ে মারা গেছেন ৬৫ বছরের রামচন্দ্র মণ্ডল। 


পূর্ব মেদিনীপুরে কোলাঘাটের কাছে ঝড়ে বিদ্যুতের খুঁটি পড়ে যায়। তাতে আশরফ খান মারা যায়। এছাড়া বেলপাহাড়িতে গাছ পড়ে সনকা মহন্ত এবং বাজ পড়ে  মালতী মুর্মু মারা গেছেন। 


বাংলাদেশে বিমান ফিরে গেল

ঝড়ের সময় প্রায় ঘণ্টাখানেক বিমান চলাচল হতো হয়। ওই সময় বাংলাদেশ থেকে আসা একটি বিমান কলকাতায় নামতে না পেরে বাংলাদেশ ফিরে যায়। 


দিল্লি, সুরাত, চেন্নাই থেকে আসা চারটি বিমান রাঁচি ও ভুবনেশ্বর চলে যায়। পরে আবার সেই বিমানগুলি কলকাতায় আসে। 


ঝড়ের সময় কলকাতা থেকেও ১২টি বিমান উড়তে পারেনি। পরে সেগুলি ওড়ে। 


ট্রেন চলাচল বন্ধ

কালবৈশাখী হয়েছে সোমবার বিকেল পাঁচটা নাগাদ। তারপরেই হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের প্রচুর জায়গায় ট্রেন চলাচল বন্ধ থাকে। কোথাও একঘণ্টা পর তা স্বাভাবিক হয়। কোথাও ট্রেন চলাচল শুরু করতে রাত নয়টা বেজে যায়। 


দমদম স্টেশনের কাছে, শিয়ালদহ-বজবজ, শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর, নৈহাটি শাখা, হাওড়া-বর্ধমান লাইনে বিভিন্ন জায়গায় হয় লাইনে গাছ পড়ে যায় অথবা বিদ্যুতের তারের উপর গাছ পড়ে, দমদমে রেললাইনে টিনের চাল এসে পড়ে বলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে অফিস-ফেরতা মানুষ প্রবল অসুবিধার মধ্যে পড়েন। 


কলকাতায় মেট্রে রেল ঝড়ের পর কিছুটা দেরিতে চললেও কিছুক্ষণ পর তা স্বাভাবিক হয়ে যায়। 


বিদ্যুৎ নেই

দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড়ের পর হয় বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে অথবা বিদ্যুতের লাইনের উপর গাছ পড়েছে। তার জেরে দীর্ঘক্ষণ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ ছিল না। 


কাকদ্বীপ, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, রানিগঞ্জে অনেকক্ষণ বিদ্যুৎ ছিল না। কলকাতাতেও অনেক গাছ পড়েছে। তার জেরে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। 


আবহাওয়া অফিসের পূর্বাভাস-আবহাওয়া অফিস জানিয়েছে, এই সপ্তাহ-জুড়েই ঝড়-বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও খবর