দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

গরমে হাতপাখার কদর বেড়েছে

সাতক্ষীরার শ্যামনগরে গরমে হাতপাখা তাল পাতার পাখা বিক্রী বেড়েছে।

গরমে হাতপাখার কদর বেড়েছে

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ গরমে হাতপাখার কদর বেড়েছে। তাপ প্রবাহে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে দিন মজুর শ্রেণির মানুষ যারা মাঠে রৌদ্রে নিয়মিত কাজ করছেন প্রচন্ড গরমে অস্থির হয়ে উঠছেন। সম্ভাব্য সাইকোন মোখা মোকাবেলায় একদিকে প্রস্ততি অন্যদিকে গরমে অস্থির মানুষ। এই গরমে আবার বিদ্যুতের চাহিদাও বেড়েছে।  বিদ্যুতের লোডশেডিং এর কারণেও গরমে অস্থিরতা প্রকাশ করছে মানুষ।

গরমে বেড়েছে সব ধরনের হাত পাখার কদর। বিশেষ করে তাল পাতার পাখার চাহিদা বেশি বেড়েছে। ছোট বড় সব ধরনের দোকানে হাত পাখা বিক্রী করতে দেখা যাচ্ছে। উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর লবনাক্ত এলাকা হওয়ায় গরম আরও বেশি অনুভব হয় যা অনেকে মত প্রকাশ করেন। লবনাক্ততার কারণে বিভিন্ন ইউনিয়নে বৃক্ষরাজি কম হওয়ায় বেশি গরম অনুভব হয় এমনটাই মত প্রকাশ করেছেন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী , গাবুরা ইউপির বাসিন্দারা।

শ্যামনগর উপজেলা সদরের তাল পাতার পাখা বিক্রেতা নজরুল ইসলাম, সুকুমার মন্ডল বলেন দৈনিক ১৫ থেকে ২০ টা তাল পাতার পাখা বিক্রী হয়। তাল পাতার পাখার মূল্য ৪০ থেকে ৫০ টাকা। পূর্নিমা কসমেটিকসের প্রোপাইটার গিরেন মন্ডল বলেন গরমে প্লাস্টিকের হাত পাখাও বিক্রী বেড়েছে।  বিক্রেতা আবু রায়হান বলেন তিনি কালিগঞ্জ উপজেলা থেকে তাল পাতার পাখা ক্রয় করে এনে শ্যামনগর বিক্রী করছেন।

হাত পাখা ক্রেতা শর্মিষ্ঠা রানী, রওশানারা বেগম বলেন গরমে বিদ্যুত চলে গেলে তাল পাতার পাখার হাওয়া ঠান্ডা লাগে এজন্য এটা ক্রয় করলাম। অনেকের বাড়ী বিকল্প বিদ্যুৎ সোলার না থাকার জন্য হাত পাখা সম্বল।

গরমে গত কয়েকদিন যাবত উপকূলের শ্যামনগরে মানুষ অস্বস্থি প্রকাশ করছেন। বর্তমানে দৈনিক  ৩৮, ৩৯ ডিগ্রী তাপমাত্রা বয়ে চলছে। এর ফলে মানুষ অসুস্থতা বোধ করছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায় গরমে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে বেশি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক মখদুম জাহান রানা বলেন এ সময়ে সব বয়সী মানুষদের সচেতন থাকতে হবে। বিশেষ করে ডায়াবেটিকস, হাই ব্লাডপ্রেসার, কিডনী বা জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সাবধানতা অবলম্বন করতে হবে।

উপকূলের জলবায়ু পরিবর্তন জনিত কারণে দিন দিন তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে বলে এমনটাই দাবী করে বেসরকারী সংগঠন লির্ডাসের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন শ্যামনগর সহ সমগ্র উপকূলীয় এলাকায় ব্যাপকহারে বৃক্ষ রোপন করতে হবে। নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী বলেন গরমে অস্থির প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হতে চাইনা। বিদ্যুৎ চলে গেলে হাত পাখা সম্বল। তিনি সমগ্র এলাকায় ব্যাপকভাবে বনায়ন করার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

ছবি- সাতক্ষীরার শ্যামনগরে গরমে হাতপাখা তাল পাতার পাখা বিক্রী বেড়েছে।




Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ১৯ মিনিট আগে