দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

নলছিটিতে পল্লী বিদ্যুৎ’র তার ছিড়ে প্রান গেলো মাদ্রাসা ছাত্রের

ঝালকাঠিতে নলছিটিতে পল্লী বিদ্যুৎ'র জোড়াতালি দেওয়া তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। বুধবার(১৭মে) সকালে নলছিটি উপজেলার সরমহল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরমহল কারিমিয়া মাদ্রাসার ছাত্র মোঃ তাহসিন খলিফা(০৯)  পরীক্ষা শেষে নিজ বাড়ীতে ফিরে যাওয়ার পথে মোল্লা বাড়ী নামক স্থানে আসলে সড়কের পাশে পল্লী বিদ্যুৎর ঘুটির তার ছিড়ে সরাসরি তার গায়ে আছড়ে পরে। পরবর্তীতে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। 

সরমহল গ্রামের বাসিন্দা হানিফ ফরাজি জানান, পল্লী বিদ্যুৎ'র কর্মকর্তাদের অবহেলায় একটি প্রান অকালে ঝড়ে গেলো। এখানে তাদের বিদ্যুৎ সঞ্চালন লাইনে একাধিক জোড়াতালি দেওয়া থাকে। আজকে সেই জোড়া দেওয়া তার খুলেই মাদ্রাসা ছাত্রের গায়ে পড়েছিল। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। 

নিহত মো. তাহসিন খলিফা স্থানীয় সরমহল কারিমিয়া মাদ্রাসা দ্বিতীয় শ্রেনীর ছাত্র তার বাবার নাম শাহ আলী খলিফা। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপারে ঝালকাঠি পল্লী বিদ্যুৎর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. কেফায়েত উল্লাহ জানান, বিষয়টি খুবই দুঃখজনক। আপাতত সেখানের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আর ঘটনায় যদি আমাদের কোন কর্মকর্তার অবহেলা থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান বলেন, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৪ ঘন্টা ৯ মিনিট আগে