রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

ক্যান্সার আক্রান্ত কুমিল্লার ইব্রাহিম বাঁচতে চান

আমি বাঁচতে চাই

ক্যান্সার আক্রান্ত কুমিল্লার ইব্রাহিম বাঁচতে চান, দিনমজুরের কাজ করতেন মো. ইব্রাহিম (৪৫)। সংসারে স্ত্রী, দুই ছেলে। বড় ছেলে সাখাওয়াত ঢাকায় ভ্যান চালান। ছোট ছেলে মাহবুব এলাকায় রাজমিস্ত্রীর হেলপার। তিন জনের কোনোরকম আয় দিয়ে কোনোরকম চলছিল টানাপোড়েনের সংসার। কিছুদিন আগে হঠাৎ একদিন মুখে ঘা দেখে চিকিৎসকের কাছে যান ইব্রাহিম। ওষুধ সেবন করে কিছুদিন ভালো থাকলেও সম্প্রতি মারাত্মক আকার ধারণ করে মুখের ঘা। কালক্ষেপণ না করে বড় ছেলে সাখাওয়াতের সহযোগিতায় চলে যান ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ (পিজি) হাসপাতালে। সেখানে সিট না পেয়ে চলে যান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে। চিকিৎসকেরা পরীক্ষা নীরিক্ষা করে জানতে পারেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ইব্রাহিম। চিকিৎসকরা জানালেন ইব্রাহিম 'Squamous Cell Carcinoma' নামক মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত।

মরণব্যাধি ক্যানসার আক্রান্ত ইব্রাহিম কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের খাটলা কান্দিরপাড় গ্রামের মৃত লোকমান আলীর ছেলে। 

ঘাতক এ ব্যাধিতে আক্রান্ত হলেও উন্নত চিকিৎসার মাধ্যমে এই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। সেজন্য প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা। কিন্তু ২০ লাখ টাকা দিয়ে চিকিৎসা পরিচালনা তার পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব। এখন পর্যন্ত দুই লাখ টাকা ঋণের মধ্যে পড়েছে পরিবারটি।

ক্যান্সার সেলের বিস্তার রোধে এরই মধ্যে পাড়া-প্রতিবেশী এবং এলাকাবাসীর সহযোগিতায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে সফলভাবে ইব্রাহিমের আক্রান্ত স্থানের বায়োপসি অপারেশন সম্পন্ন হয়েছে। মরণব্যাধিতে আক্রান্ত হওয়া সহায় সম্বলহীন ইব্রাহিমের চিকিৎসার খরচ চালাতে দিশেহারা হয়ে পড়েছেন তার পরিবার। সম্প্রতি ইব্রাহিমকে ক্যামোথ্যারাপি দেওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকেরা। তার জন্য প্রয়োজন কয়েক লাখ টাকা। এ অবস্থায় অসহায় ইব্রাহিমকে বাঁচাতে কয়েক লাখ টাকার প্রয়োজন। যা হতদরিদ্র এ পরিবারটির পক্ষে একেবারেই অসম্ভব। তাই সমাজের বিত্তবানদের প্রতি সাধ্যানুযায়ী সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইব্রাহিমের অসহায় পরিবারটি। 

সহযোগিতা পাঠাতে যোগাযোগ করুন -

01826-978565 (ইব্রাহিমের স্ত্রী) 

01976- 623990. ( সাখাওয়াত ইব্রাহিমের বড় ছেলে)

সোনালী ব্যাংক, আড্ডা বাজার শাখা, বরুড়া, কুমিল্লা - সঞ্চয়ি হিসাব নম্বর - 7301101013868

আরও খবর