সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

আদমদীঘিতে নারীসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে নারীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে ৫শ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করে। গত বুধবার (১৭ মে) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার সান্তাহার চা-বাগান এলাকার নজরুল ইসলাম নজুর স্ত্রী রহিমা বেগম ওরফে শুটকি (৪৬) ও কলসা সোনারপাড়ার জফির কাজির ছেলে জাহাঙ্গীর ওরফে মুরগি জাহাঙ্গীর (৪০) ছাতিয়ানগ্রাম দুর্গাপুরের আয়েজ উদ্দিনের ছেলে আজিজুল ফকির (৫৮) ও উথরাইল উত্তরপাড়ার জালাল আহমেদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে পৃথক পৃথক মামলা হয়েছে।

পুলিশ জানায়, গত বুধবার বিকেলে আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে সান্তাহার চা-বাগান এলাকা থেকে বিক্রির সময় ২০০ গ্রাম গাঁজাসহ রহিমা বেগম ওরফে শুটকিকে গ্রেফতার এবং সান্তাহার সোনারপাড়া জনৈক সাহেরার বাসার সামনে থেকে তিন গ্রাম হেরোইনসহ জাহাঙ্গীর ওরফে মুরগি জাহাঙ্গীরকে গ্রেফতার, দুর্গাপুর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আজিজুল ফকির ও রেল ক্রসিংয়ের পাশে থেকে জাহাঙ্গীর আলমকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান. গত বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর






6ad02f95970ea-151026074245.webp
ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ

১ দিন ২ ঘন্টা ১৫ মিনিট আগে