সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

আদমদীঘিতে পুকুরের পানিতে ডুবে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে মাদরাসার সামনে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আল আলীয় (১০) নামের ৩য় শ্রেনির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে আদমদীঘি সদর ইউনিয়নের শিবপুর গ্রামের সৌদি প্রবাসি আলমগীর হোসেনের ছেলে। শুক্রবার (১৯ মে) বেলা ১০ টায় আদমদীঘির শিয়ালশন গ্রামের রাস্তার পাশে নুরানী মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আদমদীঘির শিবপুর গ্রামের সৌদি প্রবাসি আলমগীর হোসেনরে ছেলে আল আলীয় শিয়াশন গ্রামের রাস্তার পাশে ওই মাদরাসায় ৩য় শ্রেনিতে পড়াশুনা করতো। গত শুক্রবার বেলা ১০টায় মাদরাসার সামনে খেলতে গিয়ে পাশের পুকুরে পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আল আলীয়ের দাদা ময়নুল জানায়, সে সাঁতার জানতো না, পুকুরের পানিতে ফুটবল তুলতে গিয়ে পানিতে পড়ে এঘটনা ঘটে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, এ ব্যাপারে থানায় এখনো কেউ অভিযোগ করেনি।

Tag
আরও খবর






6ad02f95970ea-151026074245.webp
ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ

১ দিন ২ ঘন্টা ১৪ মিনিট আগে