লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিলা পরিষদের ‘তারুণ্যের উৎসব’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-05-2023 12:45:20 pm

বাংলাদেশ মহিলা পরিষদের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে এ উৎসবের আয়োজন করা হয়। ‘কুসংস্কার বৈষম্যের চাই পরিত্রাণ, গাই মানবতার গান’ স্লোগানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।


এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম।


ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘দেবে আর নেবে, মেলাবে মিলিবে’- আজকের নারী আন্দোলন এ দেশের তরুণ প্রজন্মের সামাজিক-সাস্কৃতিক আন্দোলনের সাথে গভীরভাবে সম্পৃক্ত; নারীর মানবাধিকার আন্দোলন যা কি না মানবতার আন্দোলনেরই একটি অংশ।


শুভেচ্ছা বক্তব্যে মালেকা বানু বলেন, বাংলাদেশ মহিলা পরিষদের ৫৩ বছরের সংগ্রামের অর্জন উদযাপন করবে আজ এ দেশের তরুণ সমাজ। যে কুসংস্কার বৈষম্য বাড়িয়ে দেয়, মানবতা পদদলিত করে- সেই কুসংস্কার থেকে আমাদের মুক্ত হতে হবে। আজকের তরুণরা আগামী দিনের করণীয় নির্ধারণ করবে, দেশ ও সমাজের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিকশিত করে মানবিক সমাজ গঠন করবে।


উৎসবে তরুণ প্রজন্মের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তাদের নিজস্ব পরিবেশনা নিয়ে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো- বহ্নিশিখা, স্পর্শ, নৃত্যনন্দন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, বহ্নিশিখা গ্রিন ভয়েস, ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যসংসদ, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ এবং ক্রিমিনোলজি বিভাগ। একক সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ও মিডিয়াব্যক্তিত্ব নবনীতা চৌধুরী।


অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের বিভিন্ন পাড়া-শাখার কর্মী-সদস্যবৃন্দ, সাংবাদিক ও তরুণ প্রজন্মের প্রতিনিধিসহ পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা পরিষদের গবেষণা কর্মকর্তা আফরুজা আরমান।

আরও খবর