বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী!

পুলিশের তৎপরতায় চোরাই মালসহ ০৩ জন আসামী গ্রেফতার



লোহাগড়া থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা(ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যৌথ অভিযান পরিচালনা করে চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ ০৩ জন আসামীকে গ্রেফতার করেছে। আজ ২১ মে (রবিবার) পূর্বাহ্ণে লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নড়াগাতী থানাধীন চোরখালী (আশ্রয়ন প্রকল্প) গ্রামের মৃত ইকবাল বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস(৩১), লোহাগড়া উপজেলার কোটাকোল গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে জসিম বিশ্বাস(২৬) ও কুমড়ী পূর্বপাড়া গ্রামের মোসলেম শেখের ছেলে মামুন শেখ(২৫)।


গত ১৩ মে রাতে লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামের সৌদি প্রবাসী শেখ রিপন হোসেনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণালংকার, বিদেশি শাড়ি, সাবান, টর্চলাইট ও জায়নামাজ চুরি করে নিয়ে যায়। ঘটনার ১ দিন পর ১৫ মে প্রবাসীর স্ত্রী জেসমিন বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি এজাহার দায়ের করে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় তদন্তে নামে জেলা পুলিশের একাধিক ইউনিট। অবশেষে একাধিক ইউনিটের যৌথ প্রচেষ্টায় আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়। এ সময় গ্রেফতারকৃত আসামী উজ্জ্বল বিশ্বাসের দেখানো মতে তার বসত ঘর হতে একটি চোরাই মোবাইল ফোন জব্দ করে পুলিশ। চোরাই অন্যান্য মালামাল উদ্ধার ও বাকি আসামীদের গ্রেফতার এর জন্য অভিযান অব্যাহত আছে।

আরও খবর