দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ড.আব্দুল মান্নান

 জাতীয় শিক্ষা সপ্তাহে মাধ্যমিক পর্যায়ে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.মুহাম্মদ আব্দুল মান্নান। ইতি পূর্বে তিনি আরও দুইবার জেলা পর্যায়ে সহ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন।
সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.মুহাম্মদ আব্দুল মান্নান ২০১৫ সালের ২৮ জানুয়ারী তারিখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। প্রধান শিক্ষক হিসাবে তার অভিজ্ঞতা নয় বছরের অধিক। প্রতিষ্ঠান ভাল ভাবে পরিচালনার জন্য প্রতিবছর একাডেমিক ক্যালেন্ডার তৈরী করেন। প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে তিনি বিদ্যালয়ের ক্যাম্পাস পরিস্কার পরিছন্ন, সবুজ বনায়ন, বিদ্যালয়ের অভ্যন্তরিণ রাস্তা, সাইকেল সেড, ফুলের বাগান, নিয়মিত অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা করা, স্বাস্থ্য বিধি মেনে ওয়াশ রুম তৈরী, প্রাত্যহিক সমাবেশ, শিক্ষার্থীদের শরীরর্চ্চা করার বিষয়ে উৎসাহ প্রদান, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা সংযোজন, সিসি ক্যামেরা স্থাপন, দৃশ্যমান গেট, শহীদ মিনার স্থাপন, মাল্টিমিডিয়া কাস রুম তৈরী , ল্যাব স্থাপন, পাঠাগার উন্নয়ন,  বিদ্যালয়ের পাবলিক পরীক্ষার ফলাফল উপজেলার শীর্ষে উন্নয়ন ঘটানো সহ অন্যান্য বিষয়ে  উন্নয়ন সাধন করেছেন।

 বিদ্যালয়টি এসএসসি সহ অন্যান্য পরীক্ষা কেন্দ্র হিসাবে দীর্ঘ দিন ব্যবহারিত হয়ে আসছে। এছাড়া বিদ্যালয়ে বৃহত খেলার মাঠ থাকায় বিদ্যালয় সহ উপজেলা প্রশাসন ও বেসরকারী সংগঠনের বিভিন্ন কর্মসূচি ও ক্রীড়া অনুষ্ঠান বাস্তবায়িত হয়ে থাকে। যেখানে প্রধান শিক্ষক সহযোগিতা করে থাকেন।

এতদ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী জমিদার রায় বাহাদুর হরিচরণ রায় চৌধুরীর আর্থিক সাহায্যে ও একান্ত প্রচেষ্টায় ১৮৯৯ খ্রিস্টাব্দে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। জমিদার কতৃক নিয়োগ প্রাপ্ত প্রথম প্রধান শিক্ষক গৌতম মুখ্যার্জীর দক্ষ পরিচালনায় প্রতিষ্ঠানটির দ্রুত উন্নতি লাভ করতে থাকে। পরবর্তীতে এটি ১৯০১ খ্রিস্টাব্দে কলকাতা বিশ^বিদ্যালয় কতৃক স্থায়ীভাবে স্বীকৃতি প্রাপ্ত হয়। ১৯৬৬ খ্রীস্টাব্দে বিদ্যালয়টি পাইলট স্কীমে অন্তভুর্ক্ত হয়। ২০০৯ খ্রীস্টাব্দে মডেল স্কুলে উন্নীত হয়। ২০১৭ খ্রীস্টাব্দের ২৩ আগষ্ট বিদ্যালয়টি সরকারি করণ হয়।

প্রধান শিক্ষকের আদি বাড়ী উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামে। বর্তমানে তিনি সদর ইউপির নকিপুর গ্রামের বাসিন্দা। স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। তিনি চার ভাই বোনের মধ্যে সকলের বড়।  তিনি শিক্ষা জীবনে এমফিল ও পিএইচডি ডিগ্রী প্রাপ্ত। প্রধান শিক্ষক ড.মুহাম্মদ আব্দুল মান্নান বলেন প্রশাসনের সহায়তায় ভবিষ্যতে বিদ্যালয়টি স্মার্ট বিদ্যালয়ে রুপান্তরিত করার বিষয়ে সব ধরনের কার্যক্রম এগিয়ে যাচ্ছে।  

জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে কৃতিত্ব অর্জন করায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্টান অভিনন্দন জ্ঞাপন করেছেন।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ২২ মিনিট আগে