দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

তালতলীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরগুনার তালতলীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আজ সোমবার সকালে উপজেলা ভূমি অফিস চত্তর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা ভূমি অফিসের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা এর সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির জমাদ্দার।

আলোচনা সভার উপস্থিত ছিলেন, করইবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রুহুল আমিন, পচাকোড়ালিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উজ্জ্বল কুমার, ছোটবগি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম কবির, ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু, সাংবাদিক গোলাম কিবরিয়া, ইউনিয়ন ভূমি অফিসে কর্মকর্তাবৃন্দ, উপজেলা ভূমি অফিসের নাজির ইসমাইল হোসেন প্রমুখ।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, সারা দেশের ন্যায় তালতলীতেও ভূমি সেবা সপ্তাহ পালন করা হয়ে হয়েছে। এই সেবা সপ্তাহে সাধারন লোকজনের জন্য সকল ধরনের কাজ সহজ করে দেওয়া হবে। তিনি আরো বলেন, ভূমি অফিসের সকল সেবা এখন থেকে অনলাইনে ঘরে বসে মানুষ সেবা নিতে পারবেন। সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জমি ক্রয়ের সময় তিনটি বিষয় লক্ষ্য করবেন দলিল, দাখিলা ও দখল। তাহলে আপনারা প্রতারণার শিকার হবেন না।

উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির জমাদ্দার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে সাধারণ মানুষের ভূমি সেবা নিতে হয়রানি কমেছে। তিনি অনলাইনের মাধ্যমে ভূমি সেবা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ৪০ মিনিট আগে