রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

কুমিল্লার চান্দিনায় শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

কুমিল্লার চান্দিনায় ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের একজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক সুব্রত আচার্য্য ওই বিদ্যালয়ের হিন্দু ধর্মের ধর্মীয় শিক্ষক। তবে ভিকটিম সহ তার সহপাঠীরা ওই শিক্ষকের কাছে গণিত বিষয়ে প্রাইভেট পড়তো। সোমবার (২২ মে) ভিকটিমের বাবা ওই শিক্ষকের বিরুদ্ধে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভিকটিম সুমি (ছদ্মনাম) ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ‘ক’ শাখায় অধ্যয়ন করে।

এদিকে, অভিযোগ দায়েরের পর ঘটনা জানাজানি হলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এছাড়া একটি মহল ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

লিখিত অভিযোগ ও ভিকটিমের সাথে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ১৫-১৬ জন ছাত্রীর  সাথে ভিকটিম ওই শিক্ষকের নিকট প্রতিদিন সকালে গণিত বিষয়ে প্রাইভেট পড়তো। চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সংলগ্ন একটি বাসায় কক্ষ ভাড়া নিয়ে বিদ্যালয়ে ক্লাস শুরুর আগে প্রাইভেট পড়াতেন ওই শিক্ষক। গত ১৬ মে সকালে প্রতিদিনের মতো প্রাইভেট পড়তে যায় সুমি (ছদ্মনাম)। ওইদিন অন্য কোন সহপাঠী না দেখে সে বাসায় ফিরে যেতে চায়। এসময় শিক্ষক সুব্রত আচার্য্য ওই ছাত্রী ব্যাগ ধরে টেনে শ্লীলতা হানী করে এবং জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে।

অপর দিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে এসএসসি পরীক্ষা চলাকালীন ওই অভিযুক্ত শিক্ষক তার কোচিং সেন্টার চালু রেখেছেন। এনিয়ে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এবিষয়ে ওই ছাত্রীর বাবা সোমবার (২২ মে) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে শিক্ষক সুব্রত আচার্য্য অভিযোগ অস্বীকার করে বলেন- ‘আমার বিরুদ্ধে এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। তদন্ত করে প্রশাসন সত্য উদঘাটন করবে বলে আমি আশাবাদী’।

এব্যাপরে চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ খুর্শীদ আলম লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন- এমপি মহোদয় আমাদের সভাপতি। তিনি আসলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল বলেন- ‘আজকে বিকেলে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর