বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

বাউয়েটে উপাচার্যের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।।

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 24-05-2023 08:06:07 pm


বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে সকাল নয়টায় বাউয়েট এর মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল (অব.) মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


উল্লেখ্য, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল (অব.) সেনাসদর কর্তৃক ১৯ ডিসেম্বর ২০১৮ এবং মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ৩০ মে ২০১৯ তারিখে বাউয়েট এর ২য় উপাচার্য হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করেন এবং ২৯ মে ২০২৩ তারিখে মেয়াদ পূর্ণ হওয়ার পরে স্বাভাবিক অবসরে যাবেন। তাঁর দায়িত্ব পালনকালে বাউয়েটের একাডেমিক ও অবকাঠামোগত অনেক উন্নয়ন মূলক কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ট্রাস্ট ডিড রেজিস্ট্রেশন, আইন ও বিচার বিভাগের শ্রেণিকার্যক্রম বন্ধ থাকার পর পূণরায় চালু, মুর্টকোর্ট উদ্বোধন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু, এক্রিডিটেশনের জন্য বিভাগসমূহের শিক্ষকদের জন্য আউট কাম বেইজড এজুকেশন কারিকুলাম বিষয়ক নিয়মিত প্রশিক্ষণ, ক্যাম্পাসের অগ্নি নিরাপত্তার জন্য ফায়ার হাইড্রেন্ট স্থাপন, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উন্নয়ন, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য শিক্ষাসফর, লাইব্রেরিতে বই ও জার্নাল কেনা, খেলাধূলা, সাংস্কৃতিক, সহশিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মন জয় করে নেন। 


বিদায়ী উপাচার্য বলেন “একাডেমিক বিষয়ে উন্নতির কোন শেষ নেই, এলপার ডগার সাইন্টিফিক ইনডেক্স ২০২৩ এ বাউয়েট এর অবস্থান ৪৯ তম হয়েছে বলে আত্মতৃপ্তিরও কিছু নেই, আগমী পাঁচ বছরে প্রথম ১০ এর মধ্যে অবস্থান করলে খুশি হব।” তিনি বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।  


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মাদ হামিদুল হক পিএসসি (অব.), রেজিস্ট্রার লে: কর্ণেল শেখ শামীম হোসেন (অব.), আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, গণিত বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ নাসির উদ্দীন (পিএইচডি), কর্মকর্তা এবং কর্মচারীদের পক্ষে মোঃ জোয়াইল হোসেন, মোঃ কামরুজ্জামান, কাজল মাহমুদ এবং শিক্ষার্থীদের পক্ষে সারা সিথি এবং নেছার আহমেদ বক্তব্য রাখেন।


অনুষ্ঠানের শেষে বিদায়ী উপাচার্য মহোদয়কে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন বাউয়েটের ট্রেজারার। এছাড়া ফ্যাকাল্টি এন্ড অফিসার্স মেস এর পক্ষ থেকে বিদায়ী উপাচার্য মহোদয়ের সম্মানে নৈশ ভোজের আয়োজন করা হয়। 

আরও খবর