বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা

নড়াইলে বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনকে কুপিয়ে জখম

নড়াইলে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনকে কুপিয়ে মারাত্বক জখম করেছে দুর্বৃত্তরা।


বৃহস্পতিবার (২৫ মে) সকালে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।


তিনি লাহুড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। আহত বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন ও মোঃ নিলু শেখ কে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।


নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মোঃ নিলু শেখের বাম হাতের কব্জি ভেঙ্গে যাওয়ায় পিলাষ্টার করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর রেফার্ড করা হয়।


লাহুড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের ভাইপো মোঃ বাবলু শেখ বলেন, মোঃ আইয়ুব হোসেন উজ্জ্বল লাহুড়িয়া কালিগঞ্জ হাট বাজার ইজারা গ্রহন করেন। হাট বাজারের টোল আদায়ে বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন কে নিয়োগ করেন। টোল আদায় কে কেন্দ্র করে ২৪/০৫/২৩ ইং তারিখে গত বছরের ইজারাদার বিএনপির তারিক মোল্যার সাথে বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের উত্তপ্ত কথাবার্তা হয়। তখন তারিক মোল্যা বীর মুক্তিযোদ্ধা আকবার হোসেনকে দেখে নেওয়ার হুমকি দেয়। তারই পরিপ্রেক্ষিতে তারিক মোল্যাসহ তার দলীয় লোকজন আজ সকালে ওৎ পেতে থেকে পূর্বপরিকল্পনা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা আকবার হোসেনকে এলোপাতাড়ি ভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।


এ বিষয়ে তারিক মোল্যার সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন বলেন, লাহুড়িয়া কালিগঞ্জ হাট বাজার ইজারা নিয়ে মারামারি ঘটনা ঘটেছে। আমার কাছে লিখিত অভিযোগ এসেছে। আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

আরও খবর