দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বরিশাল বিসিসি নির্বাচন: প্রতীক পেলেন প্রার্থীরা



বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত নৌকা, জাতীয় পার্টির প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস লাঙ্গল, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিম হাতপাখা এবং জাকের পার্টির প্রার্থী মিজানুর রহমান বাচ্চুকে দলীয় প্রতীক গোলাপ ফুল বরাদ্দ দেওয়া হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন টেবিল ঘড়ি, ‍সাংবাদিকদের মো. আসাদুজ্জামান ‍আসাদ হাতি এবং ‍আলী হোসেন হরিণ প্রতীক পেয়েছেন প্রতীক হাতে পেয়ে নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, ‘নির্বাচিত হলে মেয়রের সঙ্গে জনগণের যে দূরত্ব তৈরি হয়েছে তা দূর করা হবে। একইভাবে নগরবাসীকে সঙ্গে নিয়ে তিলোত্তমা বরিশাল গড়ে তোলা হবে। সেখানে যত সমস্যা রয়েছে তা সমাধানের চেষ্টা থাকবে লাঙ্গলের প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন, ‍‘গাজীপুরের সিটি নির্বাচন এবং একটি দূতাবাসের যে চিঠি তা মানুষের মনে কাছে পৌঁছে যাওয়ার ফলে মানুষ ভোট দানে আগ্রহী হয়েছে আগামী ১২ জুন একইভাবে ভোটাররা বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দেওয়ার আশা করেন তিনি। ইকবাল হোসেন বলেন, বরিশালের ২৬টি খাল পুনরায় উদ্ধার এবং জলাবদ্ধতা দূর করাসহ নগরীকে আইটি নগরীতে পরিণত করার ইচ্ছা রয়েছে। এ জন্য নগরবাসীকে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার ‍আহ্বান জানাই ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ১১৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৪২ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেন সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির। তবে এ ক্ষেত্রে একই ওয়ার্ডে একাধিক প্রার্থী একই প্রতীক দাবি করলে লটারির মাধ্যমে তা সমাধান দেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘প্রার্থীদের নির্বাচনী ‍আচরনবিধি মেনে চলার ‍আনুরোধ জানিয়ে প্রচার-প্রচারণার সময়সীমা বিষয়ে সতর্ক করা হয়েছে। একজন মেয়র প্রার্থী ‍একটি থানা ‍এলাকায় ‍একটির বেশি নির্বাচনী কার্যালয় করতে পারবেন না। ‍আশা করছি প্রার্থীরা ‍আচরণবিধি মেনে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাবেন। বিশেষ করে মাইকিংয়ের ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আগামী ১২ জুন নগরীর ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৫৮ বর্গকিলোমিটার নগরীতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।’ 

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৭ মিনিট আগে