কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

বলাবাড়িয়া হাই স্কুলে দুর্নীতি ও স্বজন প্রীতির নিয়োগ বন্ধে সংবাদ সম্মেলন

 আশাশুনি উপজেলা সদরে বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি, স্বজনপ্রীতি ও আর্থিক অনিয়মের মাধ্যমে কর্মচারী নিয়োগ বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২.৩০ টায় আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পিটিএ কমিটির সভাপতি রবীন্দ্র নাথ সানা লিখিত বক্তব্য পাঠ ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির কর্মচারীর ৩টি পদে নিয়োগ দিতে প্রধান শিক্ষক ও সভাপতি গোপনে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এলাকায় প্রচার হতে দেয়নি। ফলে এলাকার যোগ্য ও মেধাবী প্রার্থীরা আবেদন করতে পারেনি। প্রধান শিক্ষক তার দু’কন্যা ও সহযোগি হিসাবে ৪টি আবেদন সংগ্রহ করেছেন। অপরদিকে সভাপতি তার ভ্রাতুষ্পুত্র তন্ময় সরকার ও সহযোগি হিসাবে আরও ৩টি আবেদন সংগ্রহ করে জমা করিয়েছেন। তন্ময়ের মা বিদ্যালয়ের সংরক্ষিত মহিলা সদস্য। অন্যপদে সভাপতি, প্রধান শিক্ষক ও প্রভাবশালী একজন নেতার আত্মীয় মাধব চন্দ্র মন্ডলের স্ত্রী ও সহযোগি আরও ৩ জনের আবেদন জমা হয়েছে। সভাপতির ভাইপো, প্রধান শিক্ষকের কন্যা ও মাধবের স্ত্রীকে নিয়োগ দিতে সকল প্রস্তুতি তারা চাতুরতার সাথে সম্পন্ন করতে তোড়জোড় করে যাচ্ছেন। তাদের দুর্নীতি, স্বজন প্রীতি ও আর্থিক অনিয়মের কথা জানতে পেরে নিয়োগ বন্ধের জন্য ছাত্র, অভিভাবক ও এলাকার মানুষ ২ সেপ্টেম্বর মানববন্ধন করেন। অবশেষে কর্তৃপক্ষ নিয়োগ স্থগিত করেছেন। কিন্তু সভাপতি ও প্রধান শিক্ষক তাদের অসত উদ্দেশ্য সম্পন্ন করতে পায়তারা চালিয়ে যাচ্ছেন। রবীন্দ্রনাথ আরও বলেন, প্রধান শিক্ষকের চাকুরির মেয়াদ আছে মাত্র ৫ মাস। তিনি অনিয়মের মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন এবং মেয়েকেও অনিয়মের মাধ্যমে নিয়োগ দিতে চেষ্টা চালাচ্ছেন। তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ হয়েছিল। বিষয়টি তদন্তের দাবী জানিয়ে সভাপতি ও তার পরিবারের বিরুদ্ধে ভারতীয় নাগরিক ও পুত্র, কন্যা, পুত্র বধু ভারতে স্থায়ী ভাবে বসবাস করছেন দাবী করে তার বিরুদ্ধে অর্থ আত্মসাত করে ভারতে পাচারের অভিযোগ করেন। তারা অনিয়ম ও স্বজনপ্রীতির নিয়োগ কার্যক্রম স্থগিত করে চিহ্নিত ব্যক্তিদের বাদ রেখে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে সকলের অংশ গ্রহনে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ সম্পন্ন করতে উর্দ্ধতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানা। এসময় স্কুলের প্রাক্তন সভাপতি ও দ্বাতা সদস্য জগদীশ চন্দ্র সরকার, শৈলেন্দ্র নাথ মন্ডল ও গোকুল চন্দ্র সানাসহ এলাকার বহু ব্যক্তি উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর